সালাউদ্দিনের মামলার রায় হতে পারে আজ

news-image

আগরতলা (ত্রিপুরা) প্রতিনিধি: ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের মামলার রায় হতে পারে আজ শুক্রবার। মেঘালয়ের রাজধানী শিলংয়ের এটি আদালতে এই রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

সালাউদ্দিনের অনুপ্রবেশের মামলার রায় ১৩ আগস্ট রায় দানের কথা ছিল। কিন্তু আদালত রায় ঘোষণা স্থগিত রাখে। সালাউদ্দিনের আইনজীবী এসপি মহন্ত মুঠোফোনে বলেন, শুক্রবার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। তিনি আশাবাদী, রায় সালাউদ্দিনের পক্ষেই যাবে।

এ বিষয়ে গুয়াহাটি বা আগরতলা উপহাইকমিশনে যোগাযোগ করেও কোনও তথ্য পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত নন বলে আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার শাখাওয়াত হোসেন এবং গুয়াহাটিতে নিযুক্ত শাহ মোহাম্মদ তানভীর মনসুর এই প্রতিবেদককে জানান।

প্রসঙ্গত, ২০১৫ সালের মার্চ মাসে শিলং থেকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করে সালাউদ্দিনকে। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। এর আগে বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন তিনি। সালাউদ্দিন অবশ্য দাবি করেছেন, অপহরণকারীরাই তাঁকে ভারতে নিয়ে এসেছে। তিনি কিছুই জানেন না। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার