,

ফাইনালে ওপেনিং জুটি পরিবর্তন হবে কিনা সেটা জানালেন মাশরাফি

news-image

এশিয়া কাপ আসরের ফাইনালের আগে বাংলাদেশ দলের ওপেনিং জুটিতে আবারও আসতে পারে পরিবর্তন। এমন ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

উল্লেখ্য, নিয়মিত ওপেনার তামিম ইকবাল ইনজুরিতে পরার পর থেকেই ওপেনিংয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ। খেলা শুরু পাঁচ-ছয় ওভারের মধ্যেই টপ অর্ডারের দুই-তিন ব্যাটসম্যানকে হারাতে হচ্ছে দলটির। আর তাই ফাইনালে দেখা যেতে পারেন নতুন কাউকে।

লিটন দাস, নাজমুল হোসেন শান্ত বা সৌম্য সরকার– কেউই দিতে পারছেন না আশার প্রতিদান। এমন অবস্থায় হয়তো ইমরুল কায়েসকে মিডল অর্ডার থেকে ওপেন করানোর চিন্তা করছেন মাশরাফি। যদিও সাংবাদিক সম্মেলনে স্পষ্ট কিছুরই ইঙ্গিত মেলেনি।

“দেখেন এই আসরে আমরা নিজেরাও বিস্মিত হয়েছি। আপনাদেরও বিস্মিত করেছি। কালকে হয়তো এমন কাউকে ওপেনে দেখতে পারেন, যে আগে ওপেন করে নি (হাসি…)। তো সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি। আপনারাও প্রস্তুত থাকেন।”

এদিকে চলতি আসরে প্রায় প্রতি ম্যাচেই মিডল অর্ডারের ব্যাটসম্যানরা হাল ধরেছে। অন্তত ফাইনালে আবারও টপ অর্ডারের কাছেই রান প্রত্যাশা করছেন মাশরাফি।

“প্রত্যেকটা ম্যাচে তো এই ধরণের উদ্বেগ নিয়ে নেমেছি। আপনি যদি দেখেন আফগানিস্তানের সাথে ম্যাচেও এমন হয়েছে (মিডল অর্ডার ভাল খেলেনি)। তবে সবসময় যদি এভাবে উইকেট পরে তাহলে মিডল অর্ডারের জন্য বাড়তি চাপ হয়।

“সব দিন যে মিডল অর্ডার ভাল খেলবে সেটাও না। আশাকরি টপঅর্ডার ক্লিক (ভাল) করবে। আর যদি না করে তাঁদের খেলতে হবে। এটা নিয়ে আলাদা কিছু আমার মনে হয়না ভেবে লাভ আছে। যা হওয়ার তাই হবে।”

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর