,

প্রধানমন্ত্রী ফোন দিয়ে যা বললেন মাশরাফিকে

news-image

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এখন নিউইয়র্ক সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সদরদপ্তরে বসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় উদযাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে দারুণ জয় পাওয়ায় প্রধানমন্ত্রী বেশ উচ্ছ্বসিত। সফরসঙ্গীদের নিয়ে তিনি এই জয় উদযাপন করেন। এ সময় সবাইকে নিয়ে বিজয়সূচক চিহ্ন প্রদর্শন করেন। দেশের জন্য গুরুত্বপূর্ণ এই জয় এনে দেয়ায় টাইগারদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

জাতিসংঘে একের পর এক সভায় অংশ নেয়া এবং অন্যান্য ব্যস্ততার মাঝেও এশিয়া কাপের খবর নিয়মিত রাখছেন প্রধানমন্ত্রী।

নিউইয়র্ক থেকেই প্রধানমন্ত্রী অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া ফাইনালে বাংলাদেশ যেন আরও ভালো করতে পারে এর জন্য শুভকামনা জানিয়েছেন ক্রিকেটপ্রিয় প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির