,

হেঁটে হেঁটেই ফোন চার্জ

4e5393b0b871ad30a12173ab47a33082-walkingআন্তর্জাতিক ডেস্ক :আপনি পার্কে হেঁটে বেড়াবেন আর তাতেই চার্জ হবে মোবাইল, এমন সুবিধা হয়তো খুব শিগগির পেতে পারেন। সুখবরটা দিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তাঁরা মোবাইলে ব্যবহার উপযোগী এমন একটি ব্যাটারি উদ্ভাবন করেছেন, যা মানুষের নড়াচড়া কাজে লাগিয়ে শক্তি সঞ্চয় করতে পারে।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা দুই সেন্টিমিটার প্রশস্ত বিশেষ এই ব্যাটারি তৈরির দাবি করেছেন। তাঁরা বলছেন, এই ব্যাটারিচালিত মোবাইল ফোন কিংবা ট্যাব পকেটে রেখে চলাফেলা করলেই তাতে চার্জ হতে থাকবে। থার্মালি রিজেনারেটিভ ইলেকট্রো কেমিক্যাল সাইকেল নামের বিশেষ পদ্ধতিতে এই ব্যাটারি কাজ করে। 

গবেষকেরা বলছেন, তাঁদের উদ্ভাবিত ব্যাটারিকে ব্যবহারিক কাজের উপযোগী করে তুলতে আরও উন্নত উপাদান ও উন্নত নকশা নিয়ে ভাবছেন তাঁরা। 

দীর্ঘদিন ধরে এই প্রযুক্তিটি নিয়ে কাজ করছেন গবেষকেরা। এর আগে করেছেন ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের গবেষকেরা। তাঁরা ২০১২ সালে হাঁটতে হাঁটতেই মোবাইল চার্জ দেওয়ার একটি প্রযুক্তি উদ্ভাবনের কথা জানিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, হাঁটার ফলে যে শক্তি উৎপাদন হবে, তা সরাসরি মোবাইল ফোন বা সঙ্গে থাকার ডিভাইসটির ব্যাটারিতে জমা হবে। অবশ্য তাঁরা বলছিলেন, এ প্রযুক্তির সুবিধা নিতে হাঁটার সময় বিশেষ ধরনের একটি জুতা পরতে হবে। ‘এনার্জি হারভেস্টার’ নামের একটি পদ্ধতিতে মোবাইল, ল্যাপটপ, ফ্ল্যাশলাইটসহ ইলেকট্রনিক যন্ত্রগুলোর চার্জ দেওয়া যায়। এ পদ্ধতিতে এনার্জি হারভেস্টারকে জুতার মধ্যে বসিয়ে দেওয়া হয়, যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর