,

গুজব ঠেকাতে সরকারের তিন প্রস্তাব ফেসবুককে

news-image

ডেস্ক রিপোর্ট।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গুজব ছড়ানোসহ অপরাধপ্রবণ কনটেন্ট প্রতিরোধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তিনটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল অপরাধ প্রতিরোধ, দমন, নিয়ন্ত্রণ, মনিটরিং এবং আইনগত ব্যবস্থা গ্রহণবিষয়ক এক কর্মশালায় ফেসবুক কর্তৃপক্ষের কাছে প্রস্তাবগুলো দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, ফেসবুকে অপরাধ করে যেন প্রকৃত পরিচয় গোপন করতে না পারে সেজন্য ফেসবুক আইডিতে মোবাইল নম্বর যুক্ত করা ও এনআইডি যাচাইয়ের মাধ্যমে আইডি খুলতে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়াও গুজব ও অপরাধপ্রবণ কনটেন্টগুলো শনাক্ত করে তাৎক্ষণিক তা প্রত্যাহারে ফেসবুকের কার্যকর ভূমিকা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন,‘ফেসবুককে তিনটি প্রস্তাব দেওয়া হয়েছে। ফেসবুকের গুজব ঠেকাতে বিশেষ ব্যবস্থা হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়। ফেসবুক ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় শনাক্ত করতে পারলে সমস্যার সমাধান সম্ভব। অপরাধ নিয়ন্ত্রণে ফেসবুক আইডি ভেরিফাই করতে হবে। কনটেন্ট ফিল্টারিংয়েও ফেসবুকের ভূমিকা রাখার কথা বলেছি।’

তিনি আরও বলেন, দেশ বিপন্ন করে তো আর প্রযুক্তি চর্চা করা যাবে না। আগে দেশ, পরে প্রযুক্তি।এর আগে ফেসবুকের মাধ্যমে গুজব ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাদের এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে