অপ্রতিরোধ্য শাহজাদ, ভাগ বসালেন আফ্রিদির রেকর্ডে

news-image

স্পোর্টস ডেস্ক: বর্তমান ক্রিকেটের অন্যতম চমক আফগানিস্তান। কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছে দলটি। এশিয়া কাপের চলতি আসরেও দুর্দান্ত খেলেছে আফগানরা। আসরের সুপার ফোরে গতকাল ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মোহাম্মদ শাহজাদ। আর এই সেঞ্চুরিতে সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে সে দিন আফগানিস্তানের ইনিংসের ২৯তম ওভারের প্রথম বলে দীপক চাহারকে ফ্লিক করে বাউন্ডারিতে পাঠিয়ে শাহজাদ যখন সেঞ্চুরি পূরণ করলেন, তখন আফগানিস্তানের স্কোর ৪ উইকেটে ১৩১। রেকর্ডটা ছুঁয়েছেন এখানেই, ওয়ানডেতে দলীয় সর্বনিম্ন রানে ব্যক্তিগত সেঞ্চুরি পূরণের রেকর্ড।

এতদিন একাই রেকর্ডটি দখলে রেখেছিলেন আফ্রিদি। ২০০৫ সালে কানপুরে ভারতের বিপক্ষে ওয়ানডেতে আফ্রিদির সেঞ্চুরি পূরণের সময় পাকিস্তানের স্কোরও ছিল ১৩১। ১৩ বছর এককভাবে দখলে রাখা রেকর্ডটা এখন শাহজাদের সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছে আফ্রিদিকে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ