,

ভারতের বিপক্ষে টাই’কে জয় হিসেবেই দেখছেন আফগান অধিনায়ক

news-image

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার রাতের ভারত-আফগানিস্তান ম্যাচটি টাই হয়েছে। তা ঐতিহাসিকও বটে! জয়ের দ্বারপ্রান্তে এসেও জয় না পাওয়াটা এক অর্থে ভারতের হারই! অন্যদিকে, এ টাইকে জয় হিসেবেই দেখছেন আফগানিস্তান অধিনায়ক আসগার আফগান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, আজকের উইকেট আমাদের জন্য ভালো ছিল। কারণ, স্পিনিং উইকেট ছিল। বিশেষ করে শাহজাদের জন্য। হ্যাঁ, যখন আপনি ভারতের মতো দলের সঙ্গে টাই করবেন, তখন তা জয়ের মতোই। বলতে পারেন জয়তুল্য। তারা এটি সহজেই জিততে পারত। যা হয়েছে তা আমাদের সমর্থকদের মন জুড়াবে।

বাংলাদেশের বিপক্ষে ফিফটি করে দলকে জয়ের পথে রেখেছিলেন মোহাম্মদ শাহজাদ। শেষ ম্যাচে ছুঁলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। রীতিমতো ভারতীয় বোলারদের চোখের পানি, নাকের পানি এক করে ছেড়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

তার সম্পর্কে আসগার আফগান বলেন, শাহজাদ খুবই পজিটিভ ক্রিকেট খেলেছে। আজ আমরা আসল শাহজাদকে দেখেছি। দুর্ভাগ্যবশত, তা দেখা গেল শেষ ম্যাচে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে