জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের সুপারিশ আইডি খুলতে

news-image

নিউজ ডেস্ক।। অপপ্রচার ও গুজব প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র যাচাই করে আইডি খোলার সুপারিশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল অপরাধ প্রতিরোধ, দমন, নিয়ন্ত্রণ, মনিটরিং এবং আইনগত ব্যবস্থা গ্রহণবিষয়ক এক কর্মশালায় ফেসবুক কর্তৃপক্ষকে এ সুপারিশ করেন তিনি। ডাক, টেলিযোগাযোগ
ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বিটিআরসি এবং ফেসবুক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে রাজধানীর বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অডিটোরিয়ামে।

মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অপপ্রচার ও গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন। অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে ফেসবুক আইডিতে মোবাইল নম্বর সংযোজন এবং ফেসবুক কর্তৃপক্ষকে সরকারের সহায়তায় জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে ফেসবুক আইডি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ ছাড়া গুজব ও অপরাধপ্রবণ কনটেইনগুলো শনাক্ত করে তাৎক্ষণিক তা প্রত্যাহারেও ফেসবুক ভূমিকা নিতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে ফেসবুকের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক গড়ে উঠেছে। ফেসবুকে অনেক বেশি বাংলা ভাষা ব্যবহৃত হয়। বাংলা কনটেইনে কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। এসব সমস্যা সমাধানে ফেসবুক কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম, ফেসবুকের দক্ষিণ এবং মধ্য এশিয়াবিষয়ক হেড অব কানেকটিভিটি পলিসি অ্যাসওয়ানি রানা, বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল হক বক্তব্য দেন। বিকালে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রীর আলাদা একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার