,

ঢাবির ‘খ’ ইউনিটে ৮৬ শতাংশই ফেল

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর ‘খ’ ইউনিটে ৮৬ শতাংশ ভর্তিচ্ছু ফেল করেছেন। পাশের হার ১৪ শতাংশ।

সোমবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) জানা যাবে। এছাড়া DU KHA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ভর্তিচ্ছুরা ফল জানতে পারবেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৩ হাজার ৮৯৭ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী। ‘খ’ ইউনিটের অধীনে আসন রয়েছে ২ হাজার ৩৭৮টি।

পাসকৃত শিক্ষার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর হতে ১০ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন। এছাড়া কোটায় আবেদনকারীদের আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে। এছাড়া ফলাফল নিরক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে একই সময়ের মধ্য আবেদন করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে