বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাপ্পীর পাঁচ নায়িকা

88996_Bappy Chowdhuryবিনোদন প্রতিবেদক :ভিন্ন ছয়টি চলচ্চিত্রে পাঁচ নায়িকার বিপরীতে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের চকোলেট হিরো বাপ্পী চৌধুরী।

এর মধ্যে বুধবার বাপ্পী অভিনয় করছেন জাকির হোসেন রাজুর ‘অনেক দামে কেনা’ চলচ্চিত্রে। রাজধানীর বিএফডিসিতে চলচ্চিত্রটির শুটিং চলছে। চলবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এছাড়া অন্য চলচ্চিত্রগুলোর কিছু কিছু শুটিং বাকি আছে। সিডিউল মিলিয়ে সময় নিয়ে বাপ্পী চলচ্চিত্রগুলোর কাজ শেষ করবেন। পাঁচ নায়িকার সাথে জুটিবদ্ধ হওয়া প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘আমার জন্য এটা সৌভাগ্যের বিষয় যে এই সময়ে যারা নায়িকা হিসেবে ভালো অবস্থানে আছেন তাদের প্রত্যেকের সাথেই কাজ করছি। আমার নায়িকা কিংবা আমার সহকর্মী কিংবা আমার প্রতিটি চলচ্চিত্রের প্রযোজক পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ । কারণ তাদের আন্তরিক সহযোগিতার কারণেই আমি আজকের বাপ্পী চৌধুরী। সেইসাথে আমি আমার ভক্তদের প্রতিও ভীষণ কৃতজ্ঞ।’ বাপ্পী চৌধুরীর প্রথম চলচ্চিত্র শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’। এই চলচ্চিত্রে তার নায়িকা ছিলেন মাহিয়া মাহী। এরপর একে একে তার অভিনীত আরো ১৩টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। সেগুলো হচ্ছে ‘অন্যরকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’, ‘তবুও ভালোবাসি’, ‘কী প্রেম দেখাইলা’, ‘প্রেম প্রেম পাগলামী’, ‘হানিমুন’, ‘কী দারুণ দেখতে’, ‘রোমিও’ ,‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘আই ডোন্ট কেয়ার’, ‘দবির সাহেবের সংসার’, ‘লাভ স্টেশন’।

সর্বশেষ গত ৭ নভেম্বর মুক্তি পায় বাপ্পী চৌধুরী অভিনীত ‘অনেক সাধের ময়না’ চলচ্চিত্রটি। এতে মতি চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা