পা দু’টাকে বলি তৈরি হো, কারণ আমি আবার মাঠে নামব: মাশরাফি

news-image

অনলাইন ডেস্ক: মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। তার হাত ধরেই ক্রিকেটে অনেক বড় বড় অর্জন এসেছে টাইগারদের। আর মাশরাফিও দেশের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেট তুলে নিয়ে স্পর্শ করেছেন ২৫০ উইকেটের মাইলফলক। প্রথম কোনও বাংলাদেশি বোলার হিসেবে তিনি এ অর্জন করেছেন ওয়ানডে ক্রিকেটে।

এ মাইলফলক স্পর্শের পর ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। তার হুবহু তুলে ধরা হল-

মাশরাফি লিখেন- ‘দেখতে দেখতে অনেকটা পথ পার হয়ে আসলাম। ২০০১ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেছিলাম, তখন মনে মনে শুধু একটাই প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন খেলব দেশের জন্য খেলব। কিন্ত মাঝ পথে বার বার পা দু’টা সঙ্গ ছেড়ে দিচ্ছিল। যতবার ইনজুরিতে পরেছি ততবার মনে হয়েছে এবার মনে হয় আর পারবো না। কিন্ত যখনি গ্যালারি ভর্তি মানুষের চিৎকার শুনি, তখনি পা দু’টাকে বলি তৈরী হো, কারন আমি আবার মাঠে নামব। যেকোনো প্রাপ্যই অনেক আনন্দের। আজ আমি ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলাম। এটা সম্ভব হয়েছে আপনাদের ভালবাসার জন্য। তাই আপনাদের সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে যেতে চাই আরো অনেকটা পথ। দোয়া করবেন সবাই।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ