,

‘ভাই আমাকে বলছিল, তোর বোলিং করা লাগবেই’

news-image

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে ডেথ ওভারে মুস্তাফিজের অসধারণ নৈপুণ্যেই বাংলাদেশ রোমাঞ্চকর জয় পায়। অথচ এ ম্যাচে পাঁচ ওভার বল করার পর অধিনায়ক মাশরাফিকে মুস্তাফিজ বলেছিলেন তিনি আর বোলিং করতে পারবেন না।

আবুধাবির প্রচণ্ড গরমে মুস্তাফিজ দুর্বল হয়ে পড়েছিলেন। শরীরে বোলিং করার মতো শক্তি ছিল না। কিন্তু মুস্তাফিজের যে বোলিং করতেই হবে! তাই তাকে উজ্জীবিত করেন অধিনায়ক মাশরাফি।

মুস্তাফিজ বলেন ‘ভাই আমাকে একটা কথা বলছিল যে তোর বোলিং করা লাগবেই। মাঝখানে ৩ ওভার বোলিংয়ের সময় ভাইকে বলেছি যে পায়ে লাগছে। ভাই তখন বলেছেন যে তুই রেস্ট নে। শেষে করবি আবার। আমি বলছি যে ভাই ঠিক আছে, যেভাবে পারি করব।’

এরপর মুস্তাফিজ আরও চার ওভার বল করেন। শেষ ওভারে আফগানদের প্রয়োজন ছিল আট রান। হাতে ছিল চার উইকেট। মাশরাফি বল তুলে দিলেন বোলিং না করতে চাওয়া মুস্তাফিজের হাতেই। দ্য ফিজ গুরুদায়িত্ব পেয়ে হতাশ করেননি অধিনায়ককে। তিন রানে জয় এনে দিয়ে দেশকে ভাসিয়েছেন বিজয়ের আনন্দে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর