,

মুশফিকের নাচে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক: ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’। মুশফিকুর রহিম বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যানদের একজন, তিনি উইকেটকিপিং করেন। একটা সময় দলকে নেতৃত্বও দিয়েছেন। তিনি যে লেখাপড়ায় বেশ ভালো, মিডিয়ার কল্যাণে সেই খবরটাও জানা আছে অনেকের। তবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নাচ শিখেছেন, এমন খবর কখনও শোনা যায়নি।

তবে যার মধ্যে এত প্রতিভা, তার আবার সব কিছু শিখতে হবে কেন! ভেতর থেকেও তো অনেক কিছু বেরিয়ে আসে। যেমনটা বেরিয়ে এলো এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর। শেষ ওভারে ম্যাজিশিয়ান মোস্তাফিজুর রহমানকে নিয়ে পুরো দল যখন উল্লাসে ভাসছে, তখন আলাদা করে নজর কাড়লো মুশফিকের উদযাপন।

শেষ বলে আফগানিস্তানের দরকার ছিল ৪ রান। মোস্তাফিজের দুর্দান্ত ডেলিভারিটি সরাসরি মুশফিকের হাতে যাওয়ার পরই আনন্দে চিৎকার করে উঠলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। খানিক বাদেই দেখা গেল তার ব্যতিক্রমী উদযাপন। অনেকটা ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন ড্যান্সের’ মতো নাচতে থাকলেন মুশফিক। হাত পা দুলিয়ে সে কি নাচ!

মুশফিকের এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় নেয়নি। এবারই অবশ্য প্রথম নয়। এর আগেও একবার মুশফিকের এমন নাচের দেখা মিলেছিল। তবে সেটা ছিল দলের বিখ্যাত ‘নাগিন ড্যান্স’-এর আদলে। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতিয়ে ব্যাট প্যাড পড়ায় অবস্থায়ই সাপের মতো ফনা তুলে নাচ দেখিয়েছিলেন মুশফিক। সেই নাচটিও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর