শ্বাসরুদ্ধকর জয়ের পর যা বললেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : স্নায়ুযুদ্ধ ছিল শেষ বল পর্যন্ত। টানটান উত্তেজনার খেলায় নিয়তি সুপ্রসন্ন ছিল বাংলাদেশের। ফলে ৩ রানের অসাধারণ এক জয় পেয়েছে টাইগাররা। সেই জয় নিয়ে যথেষ্ট উচ্ছসিত দলের অধিনায়ক মাশরাফি। জানালেন মোস্তাফিজের কৃতিত্বের কথা, ‘আসলে যেভাবে আমরা জিতেছি তার কৃতিত্বটা অবশ্যই মোস্তাফিজের। সে ছিল জাদুকর। তার নিজস্ব জাদুতে বের করে এনেছে আমাদের জয়। সে যেভাবে বল করেছে তা এক কথায় অসাধারণ।’

পাশপাশি বললেন সাকিব আল হাসানের কথাও, ‘সাকিব যেভাবে শেষ তিন ওভারে বল করেছে তা আমাদের জন্য ইতিবাচক ছিল। আর ও যে উইকেটটা নিয়েছিল তা শেষ দিকে আমাদের জন্য ভাইটাল হয়ে দাঁড়ায়।’ দলের ব্যাটসম্যানদের প্রতিও জানালেন কৃতজ্ঞতা, মাহমুদুল্লাহ ও ইমরুলের প্রশংসা করতেই হবে। তারা চাপের মুখেও দলকে ভালো স্কোরের দিকে নিয়ে গেছে।

আর পাকিস্তানের সাথে জয়ের বিষয়ে জানালেন আশাবাদ, ‘আসলে পরপর অনেকগুলো ম্যাচ হওয়ায় আমরা বেশ প্রতিকূলতা মোকাবেলা করেছি। তার উপর পাকিস্তানের সাথে খেলাটা সহজ হবেনা। তবে এ ম্যাচের জয়ে আমরা যে আত্নবিশ্বাস ফিরে পেয়েছি তা সামনের ম্যাচে ভালো খেলতে খুব সহায়তা করবে।’ সূত্র : বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ