,

৫ হাজারের স্বাদ পেলেন তৃতীয় মুশফিক

news-image

ব্যাটের কানায় লেগে বল বাউন্ডারিতে। ধরা দিল মাইলফলক। স্টেডিয়ামের বড় পর্দায় তখন অবশ্য ফুটে উঠল না সেটি। মুশফিকুর রহিমও তুললেন না ব্যাট। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্জনটি বেশ বড়। ওই শটেই পূর্ণ হলো ওয়ানডেতে মুশফিকের ৫ হাজার রান। তার আগে যে স্বাদ পেয়েছেন বাংলাদেশের কেবল আর মাত্র দুজন।

মাইলফলকের খুব কাছে মুশফিক পৌঁছে গিয়েছিলেন আগের ম্যাচেই। তবে থামতে হয়েছিল আত্মঘাতী রিভার্স সুইপে। রোববার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে প্রয়োজন ছিল কেবল ৭ রান। উইকেটে যাওয়ার পর সেই পথটুকু বাড়ি দেন বেশ দ্রুতই।

বাংলাদেশের হয়ে ৫ হাজার ওয়ানডে রানের স্বাদ আগে পেয়েছেন কেবল তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

১৮১ ইনিংস খেলে ৬ হাজার ৩০৭ রান করেছেন তামিম। সাকিব আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে করেছেন ১৮০ ইনিংসে ৫ হাজার ৪৮২ রান।

রান সংখ্যার মতো তামিম এগিয়ে ৫ হাজার পৌঁছানোর গতিতেও। ১৫৮ ইনিংসে ছুঁয়েছিলেন ৫ হাজার। সাকিবের লেগেছিল ১৬৮ ইনিংস। মুশফিকের লাগল ১৭৬ ইনিংস।

মুশফিক সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। রানও সবচেয়ে বেশি তাদের বিপক্ষেই, ৩৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে ১ হাজার ২০৩। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৮.৪৩ গড়ে করেছেন ৬১৫ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ ইনিংসে ২৪.৩২ গড়ে ৬০৮ এবং ভারতের বিপক্ষে ১৯ ইনিংসে ৩৭.৪৩ গড়ে ৫৯৯ রান।

২০০৬ সালের অগাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে অভিষেক হয়েছিল মুশফিকের। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ বাংলাদেশের হয়ে তার ১৯০তম ওয়ানডে।

কেবল মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান তার চেয়ে বেশি খেলেছেন বাংলাদেশের হয়ে। এই ম্যাচ বাংলাদেশের অধিনায়ক ও সহ-অধিনায়কের ১৯২তম ওয়ানডে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর