,

৫ হাজারি ক্লাবে মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের হয়ে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ হাজারি ক্লাবের সদস্য হলেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।

রোববার আবুধাবিতে এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচে আফগানদের বিপক্ষে খেলতে নামার আগে ১৮৯ ওয়ানডেতে ৬ সেঞ্চুরি এবং ২৯টি ফিফটিতে মুশফিকের সংগ্রহ ছিল ৪ হাজার ৯৯৩ রান। এদিন আফগানিস্তানের বিপক্ষে ৭ রান করার মধ্য দিয়ে নতুন মাইল ফলক স্পর্শ করেন মুশফিক।

মুশফিক ছাড়াও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলের হয়ে ৫ হাজার রান করেছেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের সংগ্রহ ১৮৩ ম্যাচে ১১টি সেঞ্চুরি এবং ৪২টি ফিফটিতে ৬ হাজার ৩০৭ রান। একদিনের ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম।

৫ হাজারি রানের ক্লাবে আছেন সাকিব আল হাসানও। বিশ্বসেরা এ অলরাউন্ডার ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে করেছেন ১৯১ ম্যাচে ৫ হাজার ৪৮২ রান।

শুধু ওয়ানডে ক্রিকেটেই নয়, টেস্টেও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের হয়ে ৬২টি টেস্ট ম্যাচ খেলে ৫ সেঞ্চুরি এবং ১৯টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৬৯৯ রান সংগ্রহ করেছেন মুশফিক।

টেস্ট ক্রিকেটেও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে তামিম ইকবাল। ৫৬ টেস্টে তামিমের সংগ্রহ ৮ সেঞ্চুরিতে ৪ হাজার ৪৯ রান। টেস্টে রান সংগ্রহের দিক থেকে দেশে দ্বিতীয় মুশফিক। ৩ হাজার ৬৯২ রান নিয়ে তিনে সাকিব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে