মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপের ফাইনালে খেলতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশে দলের। সুপার ফোরের প্রথম খেলায় ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় মাশরাফিদের জন্য আজ বাঁচা-মরার লড়াই।

এমন কঠিন সমীকরণের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টানা দু’দিনে দুই ম্যাচে হার। একদিন বিরতির পর আজ আবার মাঠে নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ সেই আফগানিস্তান। গ্রুপপর্বের শেষ ম্যাচে যাদের কাছে ১৩৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এরপর শুক্রবার সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে সাত উইকেটের আরেকটি শোচনীয় হার। তারপরও এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন দেখেছেন অধিনায়ক মাশরাফি মুর্তজা। এজন্য আজ এবং শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে।

শুধু বাংলাদেশ দলের জন্যই নয়, আজকের আফগানিস্তানের জন্যও টিকে থাকার লড়াই। সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানরা হেরেছে পাকিস্তানের কাছে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় জরুরি দুই দলের জন্যই।