,

বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দেখবেন যেভাবে

news-image

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। প্রিয় পাঠক চলুন জানা যাক, ম্যাচটি কোন চ্যানেলে দেখা যাবে সহ ম্যাচটির সার্বিক দিক।

ম্যাচ : বাংলাদেশ-আফগানিস্তান (এশিয়া কাপ, সুপার ফোর)।
কবে : ২৩ সেপ্টেম্বর, রোববার।
কখন : বিকেল ৫.৩০ মিনিট।
কোথায় : শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি।
খেলা দেখাবে যে চ্যানেল : বিটিভি, মাছরাঙা, গাজী টিভি ও স্টার স্পোর্টস টু।

দলের খবর :

বাংলাদেশ : শ্রীলঙ্কার বিপক্ষে স্বপ্নময় এক জয় দিয়েই এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরবর্তী দুই ম্যাচ যেন স্বপ্নভঙ্গেরই গল্প। আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পন করে টাইগাররা। হারে ১৩৬ রানের বিশাল ব্যবধানে। আর সুপার ফোরের পরের ম্যাচে ভারতের কাছে হারে ৭ উইকেটে। ব্যাট-বল মিলিয়ে কোন বিভাগেই ভালো করতে পারেনি টাইগররা। ইনজুরির কারণে ছিটকে পড়া তামিম ইকবালের অভাব ভালোভাবেই ধরা পড়ছে। বোলিংটাও নির্বিষ। আফগানদের বিপক্ষে ভালো করতে হলে সব বিভাগেই নিজেদের সেরা দিতে হবে মাশরফী বিন মোর্ত্তজার দলকে।

আফগানিস্তান : শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করেছে আফগানিস্তানও। তারপর তাদের দ্বিতীয় শিকার হয় বাংলাদেশ। স্পিনারদের ঘূর্ণির জাদুতে কুপোকাত করে টাইগারদের। যদিও সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে তারা। তবু সেই ম্যাচে ভালোই প্রতিদ্বন্দ্বিতা করেছে আসগার আফগানের দলটি।

র‌্যাঙ্কিং : আইসিসি’র সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৭। অন্যদিকে অন্যদিকে আফগানিস্তান ১০ নম্বরে।

মুখোমুখি লড়াই : এশিয়া কাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল। দুইবারই জিতেছে আফগানিস্তান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে