,

নতুন মডেলের ‘ধারালো তলোয়ার’ আনছে সুজুকি

news-image

বাজারে জনপ্রিয় স্পোর্টস লাইন আপ ‘কাটানা’ সিরিজের নতুন মডেল আনছে সুজুকি। সম্প্রতি এর একটি টিজারও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগামি ২ অক্টোবর এক ইভেন্টে সুজুকি নতুন কাটানা বাজারে আনবে।

সুজুকির আগের টিজারগুলোর মতোই এই টিজারেও বাইকের ফুয়েল ট্যাঙ্কের একটি অংশ দেখা গেছে। আগের দুটি টিজার ভিডিওতে বাইকের বিভিন্ন অংশ দেখা গেলেও নতুন এই বাইক কখনই দেখা যায়নি। এই টিজার ভিডিও দেখে মনে করা হচ্ছে এই ইভেন্টে নতুন সুজুকি কাটানা বাইক বাজারে আসতে চলেছে।

টিজার ভিডিও দেখে মনে করা হচ্ছে খুব শীঘ্রই সুজুকি নতুন বাইক অবমুক্ত করতে যাচ্ছে।এর আগে মিলান অটো শোতে একটি কনসেপ্ট বাইক প্রদর্শন করেছিল সুজুকি। এই বাইকের নাম রাখা হয়েছিল কাটানা ৩.০। এই টিজারের ভিডিও সেই কনসেপ্ট বাইকের কথা মনে করায়। তাই মনে করা হচ্ছে আমাগী ২ অক্টোবর বাণিজ্যক লঞ্চ হবে নতুন সুজুকি কাটানা। কাটানা মূলত স্পোর্টস বাইক।

১৯৭৯ সালে প্রথম এক জার্মান কোম্পানি এই বাইক ডিজাইন করে। আগামী ২ অক্টোবর জার্মানির এক অটো শোতে আবার বাজারে আসবে এই আইকনিক বাইক।

প্রসঙ্গত, জাপানি ভাষায় কাটানা মানে ধারালো তলোয়ার। ১৯৮১ সালে সর্বপ্রথম কাটানা সিরিজের বাইক বাজারে আসে। ২০০৬ সালে সর্বশেষ এই সিরিজের নতুন মডেল বাজারে এসেছিল। এগুলো ছিল ৫৫০ সিসি, ৬৫০ সিসি, ৭৫০ সিসি এবং ১১০০ সিসির।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর