,

মাত্র ১৫ হাজার টাকায় পাওয়া যাবে এইচপি ল্যাপটপ

laptop-hp-eco-50x50আন্তর্জাতিক ডেস্ক :প্রযুক্তিপ্রেমীদের মধ্যে প্রায়ই একটি বিষয়ে হতাশা  সব সময়ই লক্ষ্য করা যায়।  একটি গ্যাজেট দু-মাস ব্যবহার না করতেই বাজারে চলে আসে। নানা রকম পছন্দের ডিভাইস চাইলেও কেনা যায় না পকেটের বাজেটের কারণে।

আর প্রযুক্তিপ্রেমীদের এই হতাশা কিছুটা হলেও ঘুচবে ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ডিসকাউন্ট ফেয়ারে। মেলার নামই বলে দিচ্ছে হতাশ কেন ঘুচবে? কারণ, এই মেলা থেকে প্রযুক্তিপ্রেমীরা তাদের পছন্দের পণ্যটি কিনে নিতে পারবেন বাজারদরের চেয়ে কম মূল্যে, বিশেষ ছাড়ে।

রাজধানীর বিজয় স্মরণীর কাছে বাংলাদেশ সামরিক জাদুঘরে ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে এই ‘ডিসকাউন্ট ফেয়ার’। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। মেলার আয়োজন করছে এক্সপো মেকার। দেশে এ ধরনের মেলার আয়োজন এবারই প্রথম।

ইতোমধ্যেই এই মেলায় বিশেষ ছাড়ে বিভিন্ন ব্রান্ডের ল্যাপটপ বিক্রির ঘোষণা দিয়েছে স্মার্ট টেকনোলজিস। প্রতিষ্ঠানটি জানায়, মেলায় সর্বনিম্ন ১৫ হাজার টাকায় এইচপি ল্যাপটপ, সর্বনিম্ন ১৮ হাজার টাকায় তোশিবা ল্যাপটপ, ১৯ হাজার ৫০০ টাকায় স্মার্ট ল্যাপটপ এবং সর্বনিম্ন ১৯ হাজার ৯৯০ টাকায় ডেল ল্যাপটপ পাওয়া যাবে।

মেলার আয়োজন প্রসঙ্গে এক্সপো মেকারের হেড অব অপারেশন নাহিদ হাসনাইন জানান, মেলায় ই-কমার্স, আইটি-টেলিকম, হোম অ্যাপলায়েন্সসহ নানা প্রতিষ্ঠান অংশ নেবে। দেশের নামকরা প্রতিষ্ঠান তাদের পণ্য ছাড়ে বিক্রি করবে।

এক্সপো মেকার জানায়, মেলায় ৬৭টি স্টল থাকবে। গেমারদের জন্য একটি গেমিং জোনেরও ব্যবস্থা থাকবে। গেমাররা সেখানে তাদের পছন্দের গেম খেলার পাশাপাশি প্রতিযোগিতার মাধ্যমে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর