,

চায়না ওপেন থেকে নাম প্রত্যাহার নাদালের

news-image

স্পোর্টস ডেস্ক : হাঁটুর ইনজুরির কারণে আগামী মাসে অনুষ্ঠিতব্য চায়না ওপেন ও সাংহাই ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল।

এই ইনজুরির কারণে ৩২ বছর বয়সী এই স্প্যানিশ ইউএস ওপেনের সেমিফাইনাল শেষ না করেই নাম প্রত্যাহারে বাধ্য হয়েছিলেন। এছাড়াও ফ্রান্সের বিপক্ষে চলতি সপ্তাহে ডেভিস কাপের সেমিফাইনালে পরাজিত স্প্যানিশ দলেও তিনি ছিলেন না। দীর্ঘদিনের এই ইনজুরি কাটিয়ে ১৭বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদালের অক্টোবরের শেষে প্যারিস মাস্টার্সে ফেরার সম্ভাবনা রয়েছে।

ইনজুরি প্রসঙ্গে টুইটারে নাদাল লিখেছেন, ‘হাঁটুর এই সমস্যা নতুন কিছু নয়। মেডিকেল ও টেকনিক্যাল দলের সাথে আলোচনা করেই এশিয়ান সফরে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।

এটিপি ট্যুরের মূল এশিয়ান লেগের অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে চায়না ওপেন ও ৭ অক্টোবর থেকে সাংহাই ওপেন শুরু হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে