,

মানবদেহে ইবোলার টিকার সফল পরীক্ষা

89204_ebola_vaccine_oxford_640আন্তর্জাতিক ডেস্ক :ইবোলা প্রতিরোধক টিকার মানবদেহে সফল পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। তারা বলছেন, যে টিকাটি মানুষের ওপর পরীক্ষা চালানো হয়েছে তা নিরাপদ বলে মনে হচ্ছে। এই টিকা ব্যাবহারের পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ইবোলা ভাইরাসকে শনাক্ত করে তা মোকাবেলা করতে পারবে বলে তারা মনে করছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছে- তাদের গবেষণাগারে ২০ জন মানুষের ওপর এই টিকার পরীক্ষা চালানো হয়।

তাদের শরীরে টিকাটি দেবার পর ইবোলা ভাইরাস শনাক্ত করতে পেরেছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। টিকাটি ব্যবহারে আপাতত কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয়নি।

পশ্চিম আফ্রিকায় ইবোলার ভয়াবহ মহামারি দেখা দেবার পর ইবোলার একটি প্রতিষেধক তৈরিতে ব্যাপক উদ্যোগ নেয়া হয়।

গবেষকরা বলছেন, যদি আরো পরীক্ষায় সফলতা দেখা গেলে এই টিকা জানুয়ারির মধ্যে পশ্চিম আফ্রিকায় ইবোলা রোগীদের সেবা দানকারী কয়েক হাজার স্বাস্থ্যকর্মীকে দেয়া হবে।

২০১৫ সালের মাঝামাঝি এই টিকা বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসার চেষ্টা করা হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর