,

ভারতীয় সাংবাদিককে পাল্টা জবাব দিলেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক: আগামীকাল ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আর সেই ম্যাচকে নিয়ে এক সাক্ষাৎকারের প্রথম প্রশ্নেই ভারতীয় সাংবাদিককে কড়া জবাব দেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবারের এশিয়া কাপে নেই ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। আর কোহলিকে নিয়েই প্রশ্ন করেন ভারতীয় সাংবাদিক।

মাশরাফিকে করা ভারতীয় সাংবাদিকের সেই প্রশ্নটি ছিলো- বিরাট কোহলির না থাকাটা নিশ্চয়ই আপনাদের (বাংলাদেশ) জন্য সুবিধার হবে। আর সেই প্রশ্নের দাঁত ভাঙা জবাবে মাশরাফি বলেন- আমাদেরও তো তামিম ইকবাল নেই। এটাও আপনাদের (ভারত) জন্য সুবিধা হওয়ার কথা!

এছাড়াও ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ নিয়ে মাশরাফি বলেন, ‘২১ তারিখের ম্যাচের জন্য নিজেদের যতটা ধরে রাখা যায়, যতটা ফিট থাকা যায়, এটা নিয়েও ভাবা জরুরি। এখন সত্যি বলতে কি, আফগানিস্তান ম্যাচ নিয়ে ভাবনা যতটুকু ছিল, সেটি তো আর নেই। এখন ২১ তারিখের ম্যাচের পরিকল্পনাই বেশি করতে হচ্ছে। আবার একটি আন্তর্জাতিক ম্যাচ নিয়ে চিন্তা করব না, সেটিও হয় না। সব মিলিয়ে অস্থির অবস্থায় আছি আমরা।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর