অবসর ভেঙে ফের জাতীয় দলে দিলশান

news-image

চলতি এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। অথচ প্রতি আসরেই অন্যতম ফেবারিটের তকমা লাগানো থাকে এই দ্বীপরাষ্ট্রের দলটির গায়ে। নিজে দেশের জাতীয় দলের এমন বেহাল দশা দেখে অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন সাবেক লঙ্কান ওপেনার তিলকারাত্নে দিলশান।

শ্রীলঙ্কার সোনালি প্রজন্মের অন্যতম সদস্য ছিলেন দিলশান। খেলেছেন মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, সনাথ জয়সুরিয়া, মুত্তিয়াহ মুরালিধরন আর চামিন্দা ভাসের মতো ক্রিকেটারদের সঙ্গে। তারা সবাই অবসরে চলে গেছেন। তবে ৪২ বছর বয়সী দিলশান ভাবছেন ফেরার কথা।

বিবিসির রিপোর্টার ও প্রযোজক আজ্জাম আমিনের টুইটে পাওয়া গেছে এমন তথ্য। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার তিলকারত্নে দিলশান (৪২) আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন। কেননা জাতীয় দল এখন খুব সংগ্রাম করছে। তিনি লাক এফএম রেডিওতে জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপে খেলতে চান। কয়েকটি কারণে অবসরে গিয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ