তামিম ইকবালকে প্রধানমন্ত্রীর ফোন

news-image

বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ফোনে তামিমের স্বাস্থের খোঁজ খবর নেন। শ্রীলঙ্কার সাথে সাহসী ভূমিকা রাখার জন্য তাকে ধন্যবাদ দেন।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফোন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তামিমকে বলেন, তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হারজিত থাকবেই। প্রধানমন্ত্রী প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন তামিমকে।

উল্লেখ্য, এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে হাতে মারাত্মকভাবে আহত হন তামিম। পরবর্তীতে ব্যান্ডেজ করা হাত নিয়েই দলের খারাপ অবস্থায় ঝুঁকি নিয়ে দেশের জন্য খেলতে নামেন তিনি।

যা সারা বিশ্বে ক্রিকেটপ্রেমীদের কাছে প্রশংসিত হয়। এরপর ক্রিকেট তারকাও তার অনেক প্রশংসা করেছেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ