,

ওপেনিং জুটিতেই দেড়শ পেরোল হংকং

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের দেয়া ২৮৬ রানের লক্ষ্য তাঁড়া করতে নেমে দুর্দান্ত খেলছে হংকং। ওপেনিং জুটিতেই দেড়শ রান পার করেছে দলটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারের খেলা শেষে ১৬৭ রান করেছে হংকং।

নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মা এ পর্যন্ত ছয় জন বোলারকে আক্রমণে এনেছেন। তবে পেসার বা স্পিনার কোনও অস্ত্রই কাজে আসছে না দলটির জন্য। দুই ওপেনারই হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। এর মধ্যে ৮৭ রান করে সেঞ্চুরির দিকে এগুচ্ছেন নিজাকাত খান। আরেক ওপেনার আনসুমান রাথ ব্যাট করছিলেন ৭১ রান নিয়ে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শিখর ধাওয়ানের সেঞ্চুরি ও আম্বাতি রাইডুর হাফসেঞ্চুরিতে হংকংয়ের বিপক্ষে ২৮৫ রান করেছে ভারত। নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে তারা। ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়ার পর অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে যান (২৩)। পরে শিখর ধাওয়ান ও আম্বাতি রাইডু দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন।

দলীয় ১৬১ রানে রাইডু আউট হন। মাঠ ছাড়ার আগে তিনি করেন ৬০ রান। অপরদিকে সেঞ্চুরি করেছেন শিখর ধাওয়ান। তবে ধাওয়ানের ঝড় অব্যাহত থাকে। ১২০ বল খেলে ১৫টি চার ও দুটি ছক্কার মারে তিনি করেছেন ১২৭ রান। দলীয় ২৪০ রানে ধাওয়ান আউট হওয়ার পর দ্রুত বেশ কয়েকটি উইকেটের পতন হয় ভারতের। অন্য ব্যাটসম্যানদের মধ্যে দিনেশ কার্তিক (৩৩) ও কেদার যাদব (২৮*) ছাড়া মিডল ও টেল-এন্ডারে কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি।

হংকংয়ের বোলারদের মধ্যে কিঞ্চিত শাহ সর্বোচ্চ তিনটি এবং এহসান খান দুটি করে উইকেট নিয়েছেন।

আজকের ম্যাচে হেরে গেলে এশিয়া কাপের চলতি আসর থেকে হংকংয়ের বিদায় হয়ে যাবে। শেষ চারে চলে যাবে ভারত ও পাকিস্তান। এই গ্রুপে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ হবে আজ বুধবার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর