,

ভারত-পাকিস্তানের ম্যাচ দেখবেন ইমরান

news-image

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই ভক্ত-সমর্থকদের কাছে অন্যকিছু। এই ম্যাচের আগেই নানান চাপান উতর শুরু হয়। এবারের এশিয়া কাপে অনেকের কাছে কাঙ্খিত সেই ম্যাচ আগামীকাল বুধবার। ভারত-পাকিস্তানের সেই ম্যাচ দেখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্টেডিয়ামে বসে সরাসরি খেলার দেখার সম্ভাবনা আছে তাঁর। মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এই খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দুই দিনের সফরে মঙ্গলবার সৌদি আরবে যাচ্ছেন ইমরান খান। এশিয়া কাপের চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানে ঐতিহাসিক ম্যাচের অংশ হতে দুবাইয়ে যাবেন তিনি।

এশিয়া কাপ শুরু হয়েছে গত ১৫ সেপ্টেম্বর। ট্রফি জয়ের লক্ষ্যে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ের অপেক্ষায় ভারত-পাকিস্তান।

স্টেডিয়ামে গিয়ে ইমরান খানের খেলা দেখার বিষয়ে পাকিস্তানি ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ইমরানের এই প্রত্যাশিত সফর নিঃসন্দেহে সব খেলোয়াড়ের মনোবল বাড়াবে। এতে তাঁদের পারফরম্যান্স আরও উৎসাহব্যাঞ্জক হবে।

এ দিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফর করছেন ইমরান খান। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের সফরের জন্য এরই মধ্যে তিনি মদিনা পৌঁছেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর