,

হংকংয়ের ওপেনিং জুটি ভাঙতে পারছেন না ভারতীয় বোলাররা

news-image

স্পোর্টস ডেস্ক: লক্ষ্যটা মোটামুটি বড়ই, ২৮৬ রানের। তবে এমন লক্ষ্য সামনে রেখে শুরুটা দারুণ করেছে হংকং। শক্তিশালী ভারতের বিপক্ষে ১১ ওভার শেষে বিনা উইকেটেই ৬০ রান তুলে ফেলেছে তারা।

নিজাকাত খান আর অংশুমান রাথের ওপেনিং জুটিটি ভাঙতেই ঘাম ঝরছে ভারতীয় বোলারদের। এর মধ্যে দারুণ ব্যাটিং করছেন নিজাকাত। ৪২ বলে ৪১ রানে অপরাজিত তিনি। রাথ ব্যাট করছেন ১৭ রান নিয়ে।

এর আগে পুঁচকে হংকংয়ের বিপক্ষে ভারত পাহাড়সমান পুঁজি গড়বে বলেই মনে হচ্ছিল। একটা সময় বেশ ভালো অবস্থানেই ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী বাড়েনি পুঁজি। হংকংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রানেই থামে রোহিত শর্মার দল।

শেখর ধাওয়ান দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার ওই সেঞ্চুরিতে ভর করে একটা সময় ২ উইকেটেই ২৪০ রান করে ফেলেছিল ভারত। সেখান থেকে শেষ ৫৬ বলে তারা তুলতে পেরেছে মোটে ৪৫ রান, হাতে ৮টি উইকেট থাকার পরও।

ওপেনার রোহিত শর্মা ২৩ রানে সাজঘরে ফিরলেও আম্বাতি রাইডু তিন নম্বরে নেমে ৬০ রানের ইনিংস খেলেছেন। শেখর ধাওয়ান তো সেঞ্চুরিই করেছেন। তবে ১২০ বলে ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ১২৭ রানের ঝড়ো ইনিংস খেলে ধাওয়ান ফেরার পরই যেন মরক লেগে যায় ভারতের ইনিংসে।

মহেন্দ্র সিং ধোনি রানের খাতাই খুলতে পারেননি। দিনেশ কার্তিক ফেরেন ৩৩ রানে। এরপর লোয়ার অর্ডারে ভুবনেশ্বর কুমার (৯), শার্দুল ঠাকুররা (০) দাঁড়াতে পারেননি হংকংয়ের বোলিংয়ের সামনে।

কিনচিত শাহ নেন ৩ উইকেট। ২টি উইকেট শিকার এহসান খানের। আর একটি করে উইকেট পেয়েছেন এহসান নেওয়াজ আর আইজাজ খান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর