,

দেশে ফিরেছেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক: বিমানবন্দরে উৎসুক জনতার ভিড়। ভিড়ের মধ্যে রয়েছেন সাংবাদিক থেকে শুরু করে বিমানবন্দরের নিরাপত্তারক্ষী ও লাউঞ্জের কর্মকর্তা কর্মচারীরাও।ঘড়ির কাটা তখন বিকেল ৫ টা বেজে ৩০ মিনিটের ঘরে। সবাই অপেক্ষা করছেন একজন বীরকে এক নজর দেখার জন্য। যিনি দু’দিন আগেই জীবন বাজি রেখে মাঠে নেমেছিলেন দেশের জন্য।

ঘড়ির কাটা যখন ৫ টা বেজে ৪৭ মিনিট তখনেই সবার অপেক্ষার অবসান হলো। ভিআইপি লাউঞ্জে বেরিয়ে এলেন লাল সবুজের সেই বীর তামিম ইকবাল খান।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভাঙা হাত নিয়ে এশিয়া কাপ থেকে ছিটকে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের এই ড্যাশিং ওপেনার।

তবে এদিনের তামিম ছিলেন অন্যরকম। বিষণ্ন। মুখের সেই হাসিটুুকু যেন কেউ কেড়ে ‍নিয়েছে।এমনটা হওয়াই স্বাভাবিক। কারণএশিয়া কাপের চলতি আসরটি শুরু হতে না হতেই শেষ হয়ে গেছে তার। দেড় মাসের মতো থাকতে হবে মাঠের বাইরে।

এরপর স্লিংয়ে ঝুলানো হাত নিয়ে এলেন সাংবাদিকদের সামনে। পুরো ফ্লোর ভরে গেল টেলিভিশন ক্যামেরার আলোয় ভেসে গেল পুরো ফ্লোর। ফটো সাংবাদিকদের ক্লিকক্লিক শব্দই শোনা যাচ্ছিল বেশি। তবুও একটু হাসি এলো না তার মুখ থেকে।

বিষন্ন মন নিয়ে বললেন স্বপ্ন ভেঙে যাওয়া হতাশার কথা। বললেন ইনজুরির কথা। তামিম বলেন, ‘এশিয়া কাপ নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু এভাবে প্রথম ম্যাচে ইনজুরি নিয়ে ফিরে আসা ভালো লাগার কথা নয়। অবশ্যই অনেক অনেক হতাশ। এমন একটা ইনজুরি, অনেক সময় নিয়ন্ত্রনের মধ্যে থাকে না। এখন উচিত যতদ্রুত সম্ভব সুস্থ হয়ে মাঠে ফিরে আসা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর