,

কোহলি–ইউনিস খানদের পাশে মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমের ১৫০ বলে ১৪৪ রানের ইনিংসটি স্থান করে নিয়েছে ইতিহাসে। এটি এশিয়া কাপের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই তালিকায় তাঁর ওপরে আছেন ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের ইউনিস খান।

দারুণ এক সেঞ্চুরি করে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে জিততে দারুণ ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম। বিপর্যয়ের মুখে অবিচল থেকে ১৫০ বলে ১৪৪ রানের ইনিংসটির মাধ্যমে এই উইকেটকিপার ব্যাটসম্যান স্থান করে নিয়েছেন এশিয়া কাপের ইতিহাসে। তাঁর এই ইনিংসটি এশিয়া কাপের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ইনিংস। সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহে ভারতের বিরাট কোহলি আর পাকিস্তানের ইউনিস খানের পরপরই মুশফিকের স্থান।

২০১২ এশিয়া কাপে ঢাকার মিরপুরে স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ১৮৩ রানের এক অনবদ্য ইনিংস খেলেছিলেন কোহলি। এখনো পর্যন্ত এটিই এশিয়া কাপের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শ্রীলঙ্কায় ২০০৪ সালের এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ইউনিসের ১৪৪ রানের ইনিংসটিই স্থান পাচ্ছে এর পর। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের ইনিংসটি ১৪৪ রানের হলেও বল খেলার হিসাবে তিনি পিছিয়ে পড়েছেন ইউনিসের চেয়ে। মুশফিক ১৫০ বল খেললেও ইউনিস খেলেছেন ১২২ বল।
এশিয়া কাপের চতুর্থ সর্বোচ্চ ইনিংসটি শোয়েব মালিকের। পঞ্চমটি আবারও কোহলির। শোয়েব ২০০৪ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৪৩ রান করেছিলেন। কোহলির ইনিংসটি ১৩৬ রানের, ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে।

এদিকে অনেকেই মুশফিকের ১৪৪ রানের ইনিংসটিকে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস বলছেন। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন এটি বাংলাদেশের ক্রিকেটেরই অন্যতম সেরা ইনিংস। টুইটারে একই কথা বলেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফও। তাঁর মতে, ‘দারুণ এক জয় পেল বাংলাদেশ। লঙ্কানদের রীতিমতো উড়িয়েই দিয়েছে তারা। মুশফিকুর রহিমের ইনিংসটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে