তামিমের কাছে ছুটে এসেছিলেন হাথুরুসিংহে

news-image

বাংলাদেশের ক্রিকেট হাতে গোনা যে কয়জন কোচের অবদান স্মরণ করবে, চন্দিকা হাথুরুসিংহে তাদের অন্যতম। লঙ্কান এই কোচের অধীনে অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট। কিন্তু হাথুরুর বিদায়টা সুখের হয়নি। এতে হাথুরুর দায়ও কম নয়। তার নাটকীয়তা সত্যিই বিরক্তিকর ছিল। নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হওয়ার পর ‘হাথুরু বনাম বাংলাদেশ’ লড়াইটা স্বয়ংক্রিয়ভাবে শুরু হয়ে যায়

সেই হাথুরুসিংহের অধীনেই গতকাল শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। ক্ষণে ক্ষণে বদলাল ম্যাচের রং। শেষ মুহূর্তে যখন তামিম ইকবাল ভাঙা হাত নিয়ে আবারও ব্যাটিংয়ে নামলেন, ম্যাচ চলে এল বাংলাদেশের নিয়ন্ত্রণে। পুরো ম্যাচে আর মাথা তুলত পারেনি লঙ্কা। এটাই ক্রিকেটের ‘মাইন্ড গেম’। তামিম ইকবাল এবং অধিনায়ক মাশরাফি এই খেলা এমন একজনের বিরুদ্ধেই খেললেন, সেই চন্দিকা হাথুরুসিংহে মাইন্ড গেম খেলতে সবচেয়ে পটু।

তামিম মাঠে নামায় মানসিকভাবে যে ধাক্কাটা খেয়েছিল লঙ্কান ক্রিকেটাররা, সেটা আর কাটিয়ে উঠতে পারেনি। ম্যাচ শেষে অভিনন্দনের বন্যায় ভাসতে থাকা তামিমকে অভিনন্দন জানাতে ভুলেননি হাথুরুসিংহে। প্রিয় শিষ্যের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় শ্রীলঙ্কার প্রধান কোচকে। হাথুরু এর আগেও ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় তামিম অভিনন্দন জানিয়েছিলেন। সেই ওয়ানডে সিরিজে জোড়া সেঞ্চুরি করেছিলেন তামিম।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ