সবাইকে তামিমের কথা মনে রাখা উচিত : মাশরাফি
স্পোর্টস ডেস্ক : গতকাল শনিবার বিকেলে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। নিজেদের ব্যাটিং ইনিংসের শুরুতেই তামিম ইকবাল যখন ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন তখনই দলের জন্য এক দফা ধাক্কা।
কিন্তু দলের প্রয়োজনে ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে তামিম মাঠে নামবেন এমন ধারণা কারো ছিল না। ঠিকই আঙুলে ব্যান্ডেজ নিয়ে মাঠে নামলেন তিনি। দলের প্রতি তার এমন নিবেদন নিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠেও আবেগের ছোঁয়া।
এ ব্যাপারে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বললেন, ‘আমি মনে করি তামিমের জন্য যে বাক্য প্রযোজ্য তা হচ্ছে “সবাইকে তার কথা মনে রাখা উচিত”।’











