ফরজ নামাজ শেষে বিশ্বনবির দোয়াসমূহ

news-image

ইসলামিক ডেস্ক: আল্লাহ তাআলা মানুষের জন্য দিনে এবং রাতে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। পরকালে আল্লাহ তাআলা মানুষের নিকট থেকে সর্ব প্রথম নামাজের হিসাব নিবেন বলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে ঘোষণাও করেছেন। নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার জিকির-আজকারের প্রতি মনোযোগী হতে দিক-নির্দেশনা দিয়েছেন বিশ্বনবি। বিশেষ করে প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুরুত্বপূর্ণ জিকির ও দোয়া পড়তেন। বিশ্বনবির পঠিত দোয়াগুলো তুলে ধরা হলো-

১. সালাম ফেরানোর পরে উচ্চস্বরে ১ বার ‘আল্লাহু আকবার’ বলতেন। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, ‘আমি তাকবির (আল্লাহু আকবার) দ্বারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। (বুখারি ও মুসলিম)

উচ্চারণ : আল্লাহু আকবার। অর্থ : আল্লাহ সর্বশ্রেষ্ঠ বা আল্লাহ মহান।
২. হজরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন (নামাজের) সালাম ফেরাতেন, তখন তিনি তিনবার ইস্তিগফার (আস্তাগফিরুল্লাহ) পড়তেন। (বুখারি, মুসলিম ও আবু দাউদ)

উচ্চারণ : আসতাগফিরুল্লাহ। অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে (গোনাহ থেকে) ক্ষমা প্রার্থনা করছি।

৩. হজরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন (নামাজের) সালাম ফেরাতেন, তখন তিনি তিনবার ইস্তিগফার (আস্তাগফিরুল্লাহ) পড়তেন। তারপর ১ বার এ দোয়াটি পড়তেন-

৪. হজরত মুগিরা ইবনে শু’বা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর ১ বার পড়তেন-

৫. হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে প্রত্যেক ফরজ নামাজের পর এ দোয়াটি পড়ার জন্য নসিহত করেন-

ইচ্ছা করলে এ দোয়াটি নামাজের মধ্যে সিজদারত অবস্থায় এবং সালাম ফেরানোর আগে দোয়া মাসুরার সময়ও পড়া যায়।

৬. হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর ‘আয়াতুল কুরসি’ পাঠ করে- মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না।’ (আবু দাউদ, নাসাঈ ও মিশকাত)

৭. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর- سُبْحَانَ الله (সুবহানাল্লাহ) ৩৩ বার; اَلْحَمْدُ لِله (আল-হামদুলিল্লাহ) ৩৩ বার; اَللهُ اَكْبَر (আল্লাহু আকবার) ৩৩ বার পড়ে এবং ১০০ বার পূর্ণ করার জন্য ১ বার এ দোয়াটি-

পড়ে, তার সমস্ত গোনাহ ক্ষমা করে দেয়া হয়, যদিও তা সাগরের ফেনা সমতুল্য হয়। (মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করার তাওফিক দান করুন। নামাজের পর বিশ্বনবির নসিহত বাস্তবায়নে উল্লেখিত দোয়াগুলো পড়ে ঘোষিত ফজিলত অর্জনের তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার