,

হঠাৎ মিঠুন,মাহমুদউল্লাহ,মোসাদ্দেককে হারিয়ে আরও বিপদে বাংলাদেশ

news-image

আবারও মালিঙ্গার ছোবল
প্রথম স্পেলে বাংলাদেশে বিপকে ফেলেছিলেন ওক ওভারে দুই উইকেট নিয়ে। লাসিথ মালিঙ্গা বাংলাদেশকে ভোগালেন দ্বিতীয় স্পেলেও। গুছিয়ে ওঠা বাংলাদেশকে নাড়িয়ে দিলেন এবার পরপর দুই ওভারে উইকেট নিয়ে।

শর্ট বলে মোসাদ্দেকের দুর্বলতা নিয়ে কথা হয়েছে অনেক। সেই শর্ট বলেই হলেন আউট। মালিঙ্গার বলটিতে পুল করতে চেয়েছিলেন। ব্যাটের কানায় লেগে বল কিপারের গ্লাভসে।

মালিঙ্গা পূর্ণ করলেন ৪ উইকেট। বাংলাদেশের বিপক্ষে ১৪ ওয়ানডেতে প্রথমবার ৪ উইকেট। ৬ ওভার শেষে ১২ রান দিয়ে ৪ উইকেট।১ রানে ফিরলেন মোসাদ্দেক। ২৮ ওভার শেষে বাংলাদেশ ৫ উইকেটে ১৪২।

বাজে শটে মাহমুদউল্লাহর বিদায়
বড় জুটির পর আবারও দ্রুত দুটি উইকেটের পতন। মিঠুন উইকেট উপহার দেওয়ার পর বাজে শটে ফিরলেন মাহমুদউল্লাহও।
বাঁহাতি স্পিনার আমিলা আপোন্সোর ঝুলিয়ে দেওয়া নিরীহ বল গায়ের সমস্ত শক্তিতে স্লগ করতে চাইলেন মাহমুদউল্লাহ। ব্যাটের কানায় লিগে বল উঠল আকাশে। কাভারে দারুণ ক্যাচ নিলেন ধনাঞ্জয়া ডি সিলভা।
১ রানে বিদায় মাহমুদউল্লাহর। ২৬.২ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ১৩৬।

মালিঙ্গা ফিরেই ফেরালেন মিঠুনকে
যে আত্মবিশ্বাস নিয়ে খেলছিলেন, সেটিই হয়তো কাল হলো মিঠুনের জন্য। খেসারত দিলে অতি আত্মবিশ্বাসী শট খেলার। প্রয়োজনের সময় আবারও দলকে উইকেট এনে দিলেন সেই মালিঙ্গা।

জুটি ভাঙতেই তাকে আক্রমণে এনেছিলেন অধিনায়ক ম্যাথিউস। দ্বিতীয় স্পেলে ফিরেই ফেরালেন মিঠুনকে। এবারও স্পেলের প্রথম ওভারে উইকেট; যদিও সেটি ব্যাটসম্যান মিঠুনের উপহার।

অফ স্টাম্পের লেংথ বল ক্রস ব্যাটে মিড উইকেটে উড়িয়ে মারতে চেয়েছিলেন মিঠুন। বল উঠে যায় আকাশে। ক্যাচ নেন কিপার কুসল পেরেরা।

৬৮ বলে ৬৩ রান করে ফিরলেন মিঠুন। ভাঙল তৃতীয় উইকেটে ১৪২ বলে ১৩১ রানের জুটি। ২৫.৩ ওভারে বাংলাদেশের রান তখন ৩ উইকেটে ১৩৪।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর