,

যেভাবে সরাসরি দেখবেন এশিয়া কাপ

news-image

স্পোর্টস ডেস্ক: শনিবার পর্দা উঠবে এশিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপ ক্রিকেটের। এ টুর্নামেন্টের ১৪তম আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ চিরচেনা শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। মূলত টুর্নামেন্টের সবগুলো ম্যাচই শুরু হবে একই সময়ে।

দেশের বাইরে বাংলাদেশ দলের যেকোন সিরিজ বা টুর্নামেন্ট হলে সবার মুখে থাকে একটাই প্রশ্ন! কখন খেলা, কোথায় দেখা যাবে খেলা? এবারের এশিয়া কাপে এ প্রশ্নের উত্তরটা বেশ সহজ। বাংলাদেশে তিনটি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এশিয়া কাপ। এছাড়া দেখা যাবে অনলাইনেও।

এশিয়া কাপের মূল সম্প্রচার স্বত্ব রয়েছে ‘স্টার ইন্ডিয়া’র দখলে। তাদের কাছ থেকে টিভি রাইটস নিয়ে বাংলাদেশে এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে সরকারি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল গাজী টেলিভিশন ও চ্যানেল নাইন। এছাড়া ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস ও দুরদর্শনের পর্দায়ও দেখা যাবে এশিয়া কাপের সবগুলো ম্যাচ।

অনলাইনে সরাসরি এশিয়া কাপের ম্যাচগুলো দেখতে চাইলে খুঁজে নিতে হবে ‘র‍্যাবিটহোল বিডি’ নামক ইউটিউব চ্যানেলটি। (লিংক: youtu.be/U6yck2NOd14)। এছাড়া র‍্যাবিটহোলবিডি (Rabbitholebd) নামক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফ্রি’তেই উপভোগ করা যাবে এবারের এশিয়া কাপ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে