,

নামাজির জন্য ১০টি সুসংবাদ

news-image

ইসলাম ধর্মে নামাজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতিদিন নিয়মিতভাবে যারা এই ইবাদত পালন করবে, তাদের জন্য রয়েছে বিশেষ সুসংবাদ। আল্লাহপাক কোরআনে বিভিন্নভাবে নামাজ আদায়কারীদের সুসংবাদ দিয়েছেন। আবার আমাদের প্রিয় নবী (সা.) বিভিন্ন হাদিসে নামাজ আদায়কারী ব্যক্তিদের সুসংবাদ দিয়েছেন।

১. পবিত্র কোরআনে মহান আল্লাহপাক ইরশাদ করেছেন, যারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদের দিয়েছি তা থেকে খরচ করে। এ ধরনের লোকেরাই প্রকৃত মুমিন। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট মর্যাদা, ভুলত্রুটির ক্ষমা ও উত্তম রিজিক (সুরা : আনফাল, আয়াত : ৩-৪)।

২. অন্য আয়াতে আল্লাহপাক ইরশাদ করেছেন, এবং নিজেদের নামাজগুলো রক্ষণাবেক্ষণ করে, তারাই এমন ধরনের উত্তরাধিকারী যারা নিজেদের উত্তরাধিকার হিসেবে ফিরদাউস লাভ করবে এবং সেখানে তারা থাকবে চিরকাল (সুরা : মুমিনূন, আয়াত : ৯-১১)।

৩. হাদিসে কুদসিতে বর্ণিত আছে, রসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ বলেন, আমি আপনার উম্মতের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং আমি আমার নিজের সঙ্গে অঙ্গীকার করেছি যে, যে ব্যক্তি যথাসময়ে নামাজসমূহের পূর্ণ হিফাজত করবে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাব (আবু দাউদ)।

৪. নবী করিম (সা.) বলেছেন, কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যদি তার নামাজ ঠিক হয়, তবে তার সব আমলই ঠিক হবে। আর যার নামাজ বিনষ্ট হবে, তার সব আমলই বিনষ্ট হবে (তিরমিজি)।

৫. রসুল (সা.) বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ এবং জুুমা এক জুমা থেকে অপর জুমার মধ্যবর্তী সময়ে কৃত গুনাহসমূহের কাফ্ফারা। যতক্ষণ না সে কবিরা গুনাহে লিপ্ত হয় (মুসলিম)।

৬. যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ হতে বের হয়, কিন্তু পরবর্তী নামাজে শরিক না হওয়া পর্যন্ত তার অন্তঃকরণ মসজিদের দিকেই থাকে এবং সে যথাসময়ে নামাজ সম্পন্ন করে, সে ব্যক্তি কেয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে (মিশকাত)।

৭. রসুল (সা.) বলেন, যে ব্যক্তি নামাজের জন্য অজু করে এবং অজু উত্তমরূপে পূর্ণ করে, অতঃপর ফরজ নামাজের উদ্দেশ্যে বের হয় এবং নামাজ আদায় করে জামাতের সঙ্গে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন (মুসলিম)।

৮. রসুল (সা.) ইরশাদ করেন, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বের নামাজ আদায় করে। অর্থাৎ ফজর ও আসর আদায় করে (মুসলিম)।

৯. রসুল (সা.) বলেন, মোনাফেকদের ওপর ফজর ও এশার নামাজ অনেক কষ্টকর হয়ে থাকে। অথচ যদি তারা জানত যে, এর (ফজর ও এশা) মধ্যে কী পরিমাণ সওয়াব আছে, তাহলে তারা হাঁটুতে ভর করে হলেও আসত (বোখারি)।

১০. রসুল (সা.) ইরশাদ করেন, নামাজ হলো নূর (মুসলিম)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে