,

ঘরে রাখা মৃত্যুফাঁদ যে গাছ!

news-image

অনলাইন ডেস্ক : সৌন্দর্য বাড়াতে অনেকেই ঘরের কোনে, বেলকনিতে, বারান্দায় এমনকি ড্রয়িং রুমে পাতাবাহার গাছ রাখেন। কিন্তু এসব পাতাবাহারের মধ্যে এমন অনেক গাছ আছে যা মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। আর এমনই একটি গাছ বাংলাদেশেও সৌখিন বৃক্ষপ্রেমিকদের ঘরে ঘরে ঠাঁই পেয়েছে।

যে গাছটির ছবি দেখছেন, তার পোশাকি নাম হলো Dieffenbachia এবং অফিস আদালতে, বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দা বা করিডোরে, এমনকি বাসাবাড়ির বারান্দাতেও একে দেখা যায়। সুন্দর এই গাছটি যে আমাদের কতটা ক্ষতি করতে সক্ষম তা আমরা কেউই জানি না। এই গাছটির একটি পাতা আপনাকে অসুস্থ করে দিতে পারে। এমনকি মৃত্যুও ঘটাতে পারে। শিশুদের বেলায় তো এটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ। তাই বাসায় ছোট শিশু থাকলে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন।

একজন অভিভাবক জানান, যে বাড়িতে ছোট বাচ্চা আছে সেখানে এ গাছ না রাখা উচিত। কারণ তার ৩ বছর বয়সী কন্যাশিশু ভুল করে এই গাছের একটি পাতা গিলে ফেলে। এতে তার জিহ্বা ফুলে যায় এবং তার মৃত্যু ঘটে।

Dieffenbachia খুব সুন্দর একটি পাতাবাহার। তাই অনেকেই এটাকে বাসায় রেখে সার-পানি দিয়ে লালন করে। হয়ত ওই বৃক্ষপ্রেমিক সৌখিন লোকটি জানেনই না যে, তিনি দুধ-কলা দিয়ে কালসাপ পুষছেন। তাই এই গাছকে বাড়িতে রাখা তো উচিতই না, আর রাখলেও শিশুরা যাতে এর কাছে যেতে না পারে সে ব্যবস্থা করা উচিত। এর প্রভাব এতই খারাপ যে, এর যে কোনো অংশ খাওয়ার এক মিনিটের মাথায় একটি শিশুর মৃত্যু হতে পারে। প্রাপ্তবয়স্কদের মৃত্যু হতে পারে ১৫ মিনিটের মাঝে। এমনকি এই গাছ হাত দিয়ে ধরলে এবং সেই হাত চোখে গেলে অন্ধত্বের সম্ভাবনা থাকে।

এই গাছ যদি আপনার ঘর বা প্রতিষ্ঠান থেকে সরাতে না চান বা সরানো সম্ভব নাও হয়, তাহলে এর চারপাশে বেড়া অথবা গ্রিল দিয়ে রাখুন যাতে বাচ্চারা এর পাতার নাগাল না পায়। এতে দুর্ঘটনা ঠেকানো সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে