স্বাভাবিকতা বদলে দেবার চেস্টা করা বোকামী, অপরাধ।

news-image

Aashiq Rahman
কারো চুলের প্রেমে পড়ে তুমি তাকে বোরখায় আশা করতে পারোনা। বোরখা পড়া কেউ যদি চাও তবে তোমার বোরখা পড়া কোনো মেয়ের প্রেমেই পড়া উচিত। চঞ্চলা মেয়েটা মিশুক বলেই তোমার পৃথিবীটা মুগ্ধতায় ভরে গিয়েছিল, অধিকার খাটিয়ে তাকে তুমি নিশ্চুপ করিয়ে দিতে পারোনা। যদি নিশ্চুপই করিয়ে দিতে চাও তবে পারতে তুমি ইন্ট্রোভার্ট বা অন্তর্মূখী কাওকে ভালোবাসতে। সেজে গুজে ন্যাকামি করা আহ্লাদি মেয়েটা হয়ত সময়ের সাথে সাথে একদিন বদলে যাবে। কিন্তু তুমি পারোনা তার আহ্লাদে গদো গদো হয়ে তাকে ভালোবেসে আবার জোর করে তার আহ্লাদী গলাটা চেপে ধরতে। তুমি পারোনা শুধু অধিকারের নামে জোর করে কাওকে বদলে দিতে। এটা ভালোবাসা না, ভালোবাসার নামে কাওকে খুন করা। ভালো না বেসে কেউ প্রতারনা করলে তাকে ছেড়ে দেয়া যায়, কিন্তু ভালোবেসে যে প্রতারনা করে তাকে ছেড়ে যাওয়া যায়না। রোজ রোজ ক্ষত-বিক্ষত হতে হয়, সেই ক্ষত ভালোবাসার নামে লুকিয়ে ফেলতে হয়। আসলে এখনকার ভালোবাসা নিজেই একটা প্রতারনা, নিজের সুখের জন্য অন্যকে ডোমিনেট করা। সত্যিকার ভালোবাসা নিজের সুখের জন্য অন্যকে বদলে দিয়ে না, সে যেমন তেমন করেই তাকে ভালোবাসা । দখল না করে তাকে অর্জন করা, আর যে অর্জন করে তার কখনো দখলের প্রয়োজন হয়না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার