,

আইসক্রিম বিক্রেতা থেকে ব্রাজিলের জাতীয় দলে

news-image

ব্রাজিলের আর দশজন ফুটবলারের মতোই দারিদ্যের সঙ্গে লড়াই করে উঠে এসেছেন তিনি। আর্থিক সংকটের মাঝেও তার ফুটবল খেলায় উৎসাহ জুগিয়ে গেছেন বাবা আর চাচা। বাড়ি থেকে অনুশীলনের মাঠ দূরে হওয়ায় থাকতেন চাচার বাসায়। বাস ভাড়া যোগার করতে আইসক্রিম ফেরি করতেন। সেই ছেলেটি এখন ব্রাজিলের জাতীয় দলের তরুণ তুর্কি রিচার্লিসন। গতকাল সালভাদরের বিপক্ষে প্রথম একাদেশ অভিষেক হয়ে গেল তার। অভিষেকে করলেন জোড়া গোল।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে রিচার্লিসন বলেছেন, ‘অনুশীলন করার মাঠ দূরে হওয়ায় চাচার বাসায় থেকেছি। অনুশীলনে যাওয়ার বাস ভাড়া থাকত না। পারিবারিক অবস্থাও ভালো ছিল না। তাই রাস্তায় মিষ্টি জাতীয় খাবার আর আইসক্রিম ফেরি করেছি পরিবারকে সাহায্য করতে। এসব করতেই হতো। কারণ পরিবারের জন্য সবাই যে কোনো কিছুই করতে পারে।’

একটা সময় তার মনে হয়েছিল, এভাবে আর কতদিন? খেলাটা মনে হয় ছেড়ে দেওয়াই ভালো। এমন ভেবে পকেটে শুধু বাস ভাড়ার টাকা নিয়ে হরিজন্তে শেষবারের মতো ট্রায়াল দিতে গেলেন। পরের ঘটনা জানুন তার মুখেই, ‘আমি টিকে গিয়েছিলাম। ট্রায়ালে না টিকলে বাসায় ফিরতে পারতাম না। সেখান থেকে ৬০০ কিলোমিটার দূরে ছিল আমার বাসা। এখন ভাবি তখন হাল ছেড়ে দিলে আজ এখানে আসতে পারতাম না।’

সেই রিচার্লিসনক এখন এভারটনের নয়নের মণি। বিপুল পরিমাণ দামে তাকে কিনে নিয়েছিল ক্লাবটি। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্লাবটির ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ৩ ম্যাচে ৩ গোল করেছেন। এভারটন হয়তো বুঝে গেছে, রিচার্লিসনের জন্য খরচ করা ৪৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি জলে যায়নি। অথচ এই কিছুদিন আগেও তাকে কোনো ক্লাবই নিতে চায়নি। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার আদর্শ ফুটবলার ব্রাজিলের রোনালদো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে