হেরেও টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডের মাটিতেও টেস্ট সিরিজে হারতে হল টিম ইন্ডিয়াকে। পাঁচ টেস্টের সিরিজে ৪-১ এ ব্রিটিশদের কাছে পর্যুদস্তু কোহলিবাহিনী। কিন্তু তার পরেও আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল ভারত।

বিরাট কোহলির দলকে হারিয়ে র‍্যাংকিং তালিকায় চার নম্বরে উঠে এল জো রুটের ইংল্যান্ড। অ্যাশেজে ৪-০তে হারের পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে নেমে গিয়েছিল ইংল্যান্ড। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ৯৭ রেটিং পয়েন্ট ছিল ইংল্যান্ডের। অন্যদিকে এক নম্বরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ছিল ১২৫। ভারতের বিপক্ষে সিরিজে চারটি টেস্ট জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করে ইংল্যান্ডের বর্তমানে রেটিং পয়েন্ট হল ১০৫। ফলে নিউজিল্যান্ডকে পাঁচ নম্বরে সরিয়ে চার নম্বরে উঠে এল ইংল্যান্ড। রুটদের কাছে চার টেস্টে হারের পর কোহলিরা ১০ পয়েন্ট হারালেন। বর্তমানে ভারতের রেটিং পয়েন্ট ১১৫।

ভারত ১১৫ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকল। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা (১০৬)। সমসংখ্যক রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তিন নম্বরে। চার নম্বরে ইংল্যান্ড (১০৫) এবং ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে নিউ জিল্যান্ড।

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। সেখানে পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে কোহলিবাহিনীর কাছে। কিন্তু ২০১৮-১৯ মৌসুমে টেস্টের এক নম্বর জায়গা ধরে রাখতে হলে অস্ট্রেলিয়ায় সিরিজ জিততেই হবে ভারতকে।

আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় গিয়ে চার টেস্টের সিরিজ খেলবে কোহলিরা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ