,

ক্রোয়েশিয়ার জালে স্পেনের ৬ গোল

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনাল খেলে উড়তে থাকা ক্রোয়েশিয়াকে মাটিতে নামালো স্পেন। উয়েফা নেশনস লিগে লুকা মদ্রিচ নেতৃত্বাধীন দলটির বিপক্ষে ৬-০ গোলে জয় পেয়েছে স্প্যানিশরা।
নিজেদের মাঠে মঙ্গলবার একটি করে গোল করেছেন সাউল নিগুয়েজ, মার্কোস অ্যাসেনসিও, রদ্রিগো, সার্জিও রামোস ও ইসকো। অন্য গোলটি ছিল আত্মঘাতী।

এদিন ২৪ মিনিটে দলকে এগিয়ে দেন সাউল। হেডে গোল করেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই মিডফিল্ডার। ৯ মিনিট পর প্রায় ২০ গজ দূর থেকে শটে ব্যবধান দলকে আরও এগিয়ে দেন অ্যাসেনসিও। ৩৫তম মিনিটে ফের গোল পাবার প্রবল সম্ভাবনা জাগান রিয়াল মাদ্রিদের এই তারকা। তবে ক্রোয়েশিয়ার গোল কিপার লোভেরে ক্লানিকের গায়ে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে স্বাগতিকদের হয়ে চতুর্থ গোলটি করেন রদ্রিগো। ৫৭ মিনিটে হেড থেকে গোল করেন অধিনায়ক সার্জিও রামোস। ৭০ মিনিটে ষষ্ঠ ও শেষ গোলটি করেন ইস্কো। এতে নতুন কোচ লুইস এনরিকের অধীনে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লা ফুরিয়া রোজারা।

দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে নেশনস লিগের ‘এ’ লিগের গ্রুপ-৪ এর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।
এদিকে ক্রোয়েটদের ইতিহাসে এটাই সবচেয়ে বড় পরাজয়। এর আগে চার গোলের বেশি ব্যবধানে কনোদিনও হারতে হয়নি রাকিটিচ-পেরিসিচদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে