,

কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র করল আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক: কলম্বিয়ার রক্ষণ ভাগে কয়েক বার হানা দিয়েও পারল না আর্জেন্টিনা। এর ফলে গোলশূন্য ড্র করেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বুধবার ভোরে ম্যাচটি শুরু হয়। ম্যাচের শুরু থেকেই গনসালো মার্তিনেস, ইকার্দি ও মাক্সিমিলিয়ানো মেসায় গড়া আর্জেন্টিনার আক্রমণভাগকে চেপে ধরে কলম্বিয়া। এর ফলে লিওনেল স্কালোনির শিষ্যদের প্রচেষ্টাগুলো ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ অসপিনা।

প্রথমার্ধের ২৪ মিনিটে লক্ষ্যে তিনটি শট নেয় আর্জেন্টিনা। কিন্তু একটি শটও গোলরক্ষককে পরাস্ত করে ভিতরে ঢুকতে পারেনি।

এরপরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে দিবালা মাঠে আসার পর আক্রমণের ধার বাড়ে আর্জেন্টিনার। এমনকি ডিফেন্সিভ মিডফিল্ডার জিওভানি লো সেলসোর জায়গায় মাঠে আসেন অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্তিয়ান পাভোন। তার ক্রসে ৭২তম মিনিটে বলে মাথা ছোঁয়াতে পারেননি ইকার্দি। এর ফলে সেই সুযোগও হাতছাড়া হয়।

খেলা শেষ হওয়ার আগে ৮১তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আসলে তা কাজে লাগাতে পারেনি আর্জন্টিনা। কারণ তাগলিয়াফিকোর ক্রসের নাগাল পাননি ফরোয়ার্ড ইকার্দি। অবশিষ্ট সময়ে উভয় দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। এর ফলে গোলশূন্য ড্র দিয়েই শেষ হয় ম্যাচটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে