,

প্রস্তুতি নেই মুনমুনের

51444_e2

বিনোদন প্রতিবেদক :উপস্থাপনা ও পারিবারিক ব্যস্ততাই এখন বেশি লাক্স তারকা ও জনপ্রিয় উপস্থাপক রুমানা মালিক মুনমুনের। অবশ্য একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন তিনি। এটিএন বাংলায় প্রচার চলতি এ নাটকটির নাম ‘সুখ পাখি আগুনডানা’। পাশাপাশি তিনটি চ্যানেলে উপস্থাপনা তো রয়েছেই। বর্তমানে বাংলাভিশনের ‘আমার আমি’, আরটিভির ‘সেরা আমি সঙ্গে মা’ ও এটিএন বাংলায় ‘চার দেয়ালের কাব্য’ অনুষ্ঠানগুলো নিয়ে ব্যস্ত মুনমুন। এসব অনুষ্ঠান ছাড়াও মাঝে মাঝে বিভিন্ন ইভেন্টের সঞ্চালনার কাজও করছেন তিনি। সমপ্রতি শেষ হওয়া লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪-এর সঞ্চালক হিসেবে দেখা গেছে তাকে। উপস্থাপনা প্রসঙ্গে মুনমুন বলেন, এর মধ্য দিয়ে দর্শকের কাছে আমি মুনমুন। তাদের ভালবাসার কারণে আজ আমার এত দূর আসা। সত্যিই খুব কৃতজ্ঞ দর্শকের কাছে। উপস্থাপনার পাশাপাশি ভাল গল্প ও চরিত্র পেলে অভিনয়ও করে যাবো। উপস্থাপনা, টিভি নাটক ও পরিবার- এসব নিয়ে এত বেশি ব্যস্ত যে, চলচ্চিত্রের জন্য কোনভাবে সময় বের করতে পারছেন না মুনমুন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি চলচ্চিত্রের জন্য প্রচুৃর প্রস্তাব পাচ্ছি। তিনটি চ্যানেলের উপস্থাপনা, নাটকের অভিনয় ও বাসার ব্যস্ততার কারণে অন্য কোন কাজ করার সুযোগ পাচ্ছি না। তাছাড়া চলচ্চিত্রের আলাদা মানসিক প্রস্তুতি দরকার। যা এ মুহূর্তে আমার নেই বললেই চলে। অবশ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য সামনে চিন্তা-ভাবনা করব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ