,

বিকেলের নাস্তায় সুস্বাদু সবজির টিকিয়া

news-image

লাইফস্টাইল ডেস্ক: বিকেলের নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন সবজির টিকিয়া। এতে পুষ্টি এবং স্বাদ দুটিই মিলবে। খুব সহজেই তৈরি করতে পারবেন সবজির টিকিয়া। রইলো রেসিপি-

উপকরণ: সেদ্ধ বুটের ডাল ২০০ গ্রাম, সেদ্ধ পালংশাক এক কাপ, সেদ্ধ গাজর কুচি আধাকাপ, সেদ্ধ ফুলকপি আধা কাপ, সেদ্ধ মটরশুঁটি আধা কাপ, আদা-রসুন বাটা এক টেবিল চামচ, কাবাব মশলা আধা চা চামচ, গরম মশলা এক চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ পাতা কুচি দুই টেবিল চামচ, ধনেপাতা কুচি এক টেবিল চামচ, চিড়া আধা কাপ, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।

প্রণালি: একটি কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ লাল করে বেরেস্তা করুন। চিড়া বেছে ধুয়ে পনি ঝরিয়ে নিন। বুটের ডাল বাটা সেদ্ধ শাকসবজি চিড়া ও লবণ দিয়ে ভালো করে মেখে ভাজা মশলা, গরম মশলা, কাবাব মশলা, পেঁয়াজ, ধনেপাতা কুচি মিশিয়ে নিন। এবার গোল গোল বলের মতো পানিতে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে গরম ডুবো তেলে হাল্কা মৃদু আঁচে লাল বাদামি করে ভেজে তেল ঝরিয়ে সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক