‘পাজামা’ পরেই পার্টিতে অন্তঃস্বত্ত্বা সানিয়া

news-image

সন্তান আসছে ঘরকে আলো করতে সানিয়ার ঘরে। সেই জন্য জাঁকজমকে সানিয়ার ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান হয়ে গেল। স্বামী শোয়েব এশিয়া কাপের জন্য সানিয়ার সঙ্গে থাকতে পারেননি। তবে বোন আনম মির্জা, বাবা-মা নাসিমা মির্জা, ইমরান মির্জাও ছিলেন সানিয়ার কাছে। নিজের পরিবারের সঙ্গে ঘটা করেই ‘সাধ’ অনুষ্ঠান সেলিব্রেট করলেন টেনিস তারকা।

একটি ভিডিও পোস্ট করে সানিয়া লেখেন, ‘‘শোয়েব তোমাকে আমি মিস করেছি। তবে কর্তব্য সর্বদাই প্রাধান্য পাওয়া উচিত।’’বর্তমানে পাকিস্তান কিংবা দুবাই নয়। সানিয়া রয়েছেন হায়দরাবাদে। সেখানে ছোট বোন আনম নিজেই উদ্যোগ নিয়ে বোনের জন্য সারপ্রাইজ পার্টির ব্যবস্থা করেন।

নিজেদের সেলিব্রেশনের ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেন তিনি। বিশেষ দিনে বাবা-মা-বোন ‘পাজামা পার্টি’-র বন্দোবস্তও করেছিলেন। কী এই ‘পাজামা পার্টি’? প্রত্যেকেই বিভিন্ন বন্য পশুর আদলে পোশাক পরেছিলেন। সানিয়া সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘বিভিন্ন আকৃতির পোশাকে হাজির হয়েছিলাম আমরা। প্রত্যেকেই আমার চিরকালীন ভালবাসা।’’ এর পর ‘পাজামা পার্টি’ এবং ‘নট এ বেবি শাওয়ার’ লিখে হ্যাশট্যাগও করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ