,

পাকিস্তান-ভারত নয়, সন্তান হবে তৃতীয় দেশের নাগরিক!

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বের অন্যতম তারকা খেলোয়াড় জুটি পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও ভারতীয় সেনসেশন সানিয়া মির্জা। সানিয়া শোয়েবকে বিয়ে করার পর ভারতীয় মৌলবাদীদের রোষানলে পড়েছিলেন। কিন্তু কখনোই তিনি সেটি পাত্তা দেননি। তবে স্বামী শোয়েব মালিক পাকিস্তানি আর স্ত্রী সানিয়া মির্জা ভারতীয়। তাহলে তাদের সন্তান কোন দেশের নাগরিক হবে? সম্প্রতি এমন প্রশ্নের বিস্ময়কর জবাব দিলেন শোয়েব মালিক নিজেই।

শোয়েব মালিক নিজের সন্তানকে পাকিস্তান কিংবা ভারত কোন দেশেরই নাগরিক বানাতে চান না। তিনি বলেন, আমার সন্তান হবে তৃতীয় কোন দেশের নাগরিক! মালিক আরো জানিয়েছেন, সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দল থেকে অনুমতি নিয়েছি। অক্টোবরে আমাদের প্রথম সন্তান পৃথিবীতে আসবে।

এদিকে সানিয়া মির্জা জানান, তার পরিবারের পদবী ’‌মির্জা’‌। তাই তার সন্তানের নামের শেষে সেই পদবীটা থাকবে। সানিয়া বলেন, আমি এবং আমার স্বামী সিদ্ধান্ত নিই যে, আমাদের সন্তানের পদবী হবে মির্জা-মালিক। এভাবেই আমার স্বামীসহ আমরা একটা পরিবার হয়ে সেই সন্তানের পাশে দাঁড়াব। যদিও আমার স্বামী সবসময়ই মেয়ে সন্তানই চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির