মাইগ্রেনের ব্যথা দূর করতে করুন এ কাজগুলো

news-image

স্বাস্থ্য ডেস্ক: মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথাব্যথা, যা মাথার এক পাশ থেকে শুরু হয়ে বিস্তৃত আকার ধারণ করে। অত্যন্ত কষ্টদায়ক ও দীর্ঘস্থায়ী এ সমস্যা যাদের রয়েছে, তাদের তীব্র মাথা যন্ত্রণার পাশাপাশি বমি বমি ভাব, মুখে এবং শরীরে অস্বস্তিভাব দেখা দিতে পারে। তবে সামান্য কিছু অভ্যাস এড়িয়ে চললেই এই সমস্যা থেকে থেকে দূরে থাকা সম্ভব।
চলুন তাহলে দেখে নেওয়া যাক মাইগ্রেনের সমস্যা দূর করতে কোন কাজগুলো এড়িয়ে চলা দরকার…
মানসিক চাপ
যারা অনেক বেশি চাপ নিয়ে একটানা কাজ করতে থাকেন, নিজের ঘুম ও খাওয়া-দাওয়ার কোনো নির্দিষ্ট সময় মেনে চলতে পারেন না। তাদের বেশি মাইগ্রেনে আক্রান্ত হতে দেখা যায়। তাই মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন। খুব মানসিক চাপে থাকলে এক কাপ লেবু চা খেয়ে নিন। এতে মস্তিষ্ক কিছুটা রিলাক্স হবে।
আবহাওয়া
অতিরিক্ত রোদে ঘোরাঘুরির কারণে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। এ ছাড়া অতিরিক্ত গরম, আর্দ্রতার তারতম্যে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে থাকে।
হঠাৎ করে কফি পান বন্ধ করা
সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ক্যাফেইন জাতীয় পানীয় পান করতে অভ্যস্ত। তারা হুট করে সেই অভ্যাস ত্যাগ করলে বা আপাতভাবে বন্ধ রাখলে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে।
অতিরিক্ত আওয়াজ
অতিরিক্ত আওয়াজ, খুব জোরে গান শোনা ইত্যাদির কারণেও মাইগ্রেনের সমস্যা শুরু হতে পারে। প্রচণ্ড জোরে আওয়াজের কারণে প্রায় দুদিন টানা মাইগ্রেনের ব্যথা হওয়ার আশংকা থাকে।
অতিরিক্ত চিনি জাতীয় খাবার খাওয়া
প্রচুর পরিমাণে মিষ্টি খাবার খাওয়াতে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়, যা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ইনসুলিনের উৎপাদন হতে থাকে। এর ফলে রক্তের সুগারের মাত্রা নেমে যায়। এ ভাবে হঠাৎ হঠাৎ রক্তে সুগারের মাত্রার তারতম্য হওয়ার কারণে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে।
অতিরিক্ত ঘুমানো
মাত্র এক দিনের ঘুমের অনিয়মের কারণে শরীরের ওপরে খারাপ প্রভাব পড়তে পাড়ে। যেমন- যারা নিয়মিত মোটামুটি ৫ থেকে ৬ ঘণ্টা করে ঘুমোন, তারা যদি হুট করে একদিন একটু বেশি ঘুমিয়ে ফেলেন, সেক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়।
পেট খালি রাখা
পেট খালি থাকলে মাইগ্রেনের ব্যথা বা সমস্যা শুরু হতে পারে। এর কারণ- খালি পেটে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এটি মাইগ্রেনের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার