,

সাফের সেমিফাইনালে উঠতে যা করতে হবে বাংলাদেশকে

news-image

ঘরের মাঠে চলমান সাফ গেমসে ভুটান এবং পাকিস্তানকে হারিয়ে উড়ছে স্বাগতিক বাংলাদেশ। বহুদিন পর ফুটবলে যেন ফিরে এসেছে নতুন প্রাণের জোয়ার। গ্যালারি ভরে উঠছে দর্শকে। ৯ বছর পর সাফ গেমসের আরেকটি সেমিফাইনাল খেলার পথে বাংলাদেশ। এজন্য আগামীকাল শনিবারের ম্যাচে নেপালকে হারাতে হবে। ড্র করলেও চলবে। তা না হলে অপেক্ষা করছে জটিল সমীকরণ।

দুই ম্যাচে বাংলাদেশ গোল করেছে ৩টি। একটিও গোল খায়নি। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে লাল-সবুজের দল। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। হিমালয় কন্যার সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানের কারণে তিন নম্বর পজিশনে আছে পাকিস্তান। ভুটানের বিদায় নিশ্চিত হয়ে গেছে প্রায়। সমস্যাটা হলো, শীর্ষ তিন দলেরই একটি করে ম্যাচ বাকী আছে। হিসাবের মারপ্যাঁচে তিন দলেরই সেমিফাইনাল খেলার সুযোগও থাকছে!

শনিবার নেপাল যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, আর পাকিস্তান যদি ভুটানকে হারায় তবে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের পয়েন্ট হবে সমান ৬। সেক্ষেত্রে বিবেচনায় আসবে গোলের হিসাব। বাংলাদেশের গোল ব্যবধান +৩। ২ গোল খেলেও নেপালকে ৫ গোল দিয়ে সমান +৩ গোল ব্যবধান পাকিস্তানের। শনিবারের ম্যাচে যদি বাংলাদেশ হারে, এবং পরবর্তী ম্যাচে যদি পাকিস্তান জিতে যায়, তবে বাদ পড়ে যাবে বাংলাদেশ!

সুতরাং নেপালের বিপক্ষে হারের কোনো সুযোগ নেই বাংলাদেশের সামনে। জিততে হবে অথবা ড্র করে ১ পয়েন্ট সংগ্রহ করতে হবে। গত দুই ম্যাচে বাংলাদেশের যা পারফরমেন্স, তাতে জয়ের আশা করাটা এতটুকুও বাড়াবাড়ি নয়।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির