ওজন কমাতে চান? কলা খান

news-image

স্বাস্থ্য ডেস্ক: সারাবিশ্বে অতিরিক্ত ওজন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওজন কমানোর জন্য কত চেষ্টাই না করছেন ভুক্তভোগীরা। এটা খাও, ওটা খাওয়া যাবে না; এটা কর, ওটা করা যাবে না-আরও কত কি! তবে যারা ওজন কমাতে চান তাদের জন্য এবার সুখবর দিলেন পুষ্টি বিশেষজ্ঞরা। তাদের দাবি, কলার ডায়েটিং শুধু ওজনই কমাবে না, সেইসাথে নাকি মনও ভালো রাখবে।

ফিটনেস ওয়ান্ডার
কলায় রয়েছে শরীরের জন্য গুরুত্বপূর্ণ কিছু ‘স্লিম উপাদান’। অর্থাৎ, কলার প্রোটিন শরীরকে ঠিক রাখে এবং পেটকে অনেকক্ষণ ভরা রাখে। তাছাড়া রক্তে চিনির মাত্রাও স্থিতিশীল রাখে। এর ফলে শরীরে মিনারেল এবং অন্যান্য উপাদান ঠিকমতো কাজ করতে পারে।

পেশীর জন্য ম্যাগনেশিয়াম
কলায় থাকা মিনারেল উপাদান ‘ম্যাগনেশিয়াম’ যা শরীরের পেশীকে প্রসারিত করে আর পাশাপাশি বিপাক ক্রিয়াকে সক্রিয় করে তোলে। এর ফলে অতিরিক্ত ওজনের মানুষ শারীরিকভাবে ভালো বোধ করেন।

মন ভালো করা হরমোন
মন ভালো করা হরমোন ‘সেরোটোনিন’-কে ভালো থাকতে সহায়তা করে কলায় থাকা অ্যামিনো অ্যাসিড, যা ডায়েটিংয়ের সময়টুকুর জন্য খুবই জরুরি ৷ কারণ, সেসময় কম খাওয়ার কারণে মানুষের মেজাজ খারাপ থাকে। কিন্তু কলা তা হতে দেয় না। তাছাড়া কলা খেলে ভালো ঘুম হয় আর ঘুমের সময় শরীরের চর্বি ক্ষয়ের ক্ষমতা বেড়ে যায়। ফলে ওজন কমানো সহজ হয়।

পটাশিয়াম পেট কমায়
ফাঁপা বা অতিরিক্ত ফোলা পেটের জন্য কলা খুবই উপকারী। কারণ, কলায় থাকা পটাশিয়াম কোষের ভারসাম্য রক্ষা করে শরীরের তরল পদার্থকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া কলা একটু কাঁচা অবস্থায় খেলে তা পেটের গ্যাসকে দূরে ঠেলে দিতে সাহায্য করে। এর ফলে পেটের অতিরিক্ত ফোলা বা ফাঁপাভাব কমতে পারে।

শরীরের বিষাক্ত পদার্থ বের করে
কলায় রয়েছে পেকটিন পদার্থ, যা আঁশযুক্ত খাবারের সাথে মিশে হজম ক্ষমতা বাড়িয়ে দেয় এবং তা মলত্যাগের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বা ডিটক্সিন বের করতে সহায়তা করে।

অন্যান্য খাবারের পাশাপাশি কলা
ডায়েটিংয়ের সময় হালকা খাবার- যেমন মুরগীর মাংস, ছানা, দই, বাদাম, অল্প ভাত, গাজর, ব্রকোলি খাওয়া উচিত। আর এসবের পাশাপাশি প্রতিবেলায় একটি করে কলা খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টি বিশেষজ্ঞরা।

খোসাও খাওয়া যাবে
জাপানের বিজ্ঞানীরা এক নতুন জাতের কলা বের করেছেন, যেগুলো খোসাসহ খাওয়া যাবে। সেই কলার নাম মন্গি। এই কলার খোসা নরম ও খুব পাতলা আর মিষ্টি, যা সহজেই খাওয়া যায়। তবে স্বাদ কিছুটা আনারসের মতো। এই বিশেষ ধরনের কলার খোসায় রয়েছে প্রচুর ভিটামিন, আঁশ এবং মিনারেল, যা ডায়েটিংয়ের জন্য বিশেষভাবে উপযুক্ত। সূত্র: ডয়েচে ভেলে

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার