,

আগের চেয়েও বেশি…

51400_saraবিনোদন প্রতিবেদক :‘মার্ডার-৩’ ছবির মাধ্যমে তুমুল আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী সারা লরেন। এ ছবিতে ব্যাপক খোলামেলা ও রণদীপ হুদার সঙ্গে রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার অভিনয়ও বেশ প্রশংসিত হয় ভাটদের এ ছবিতে। এ ছবির সফলতার পর ‘বারখা’ ও ‘ইশক ক্লিক’ ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সারা। এ ছবি দুটির শুটিং নিয়ে গত কয়েক মাস ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে সম্প্রতি সারা লরেন চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের দাপুটে ও গুণী প্রযোজক প্রকাশ ঝার নতুন ছবিতে। ছবিটির নাম ‘ফ্রড সাইয়া’। সৌরভ সুকলা পরিচালিত এ ছবিতে সারা অভিনয় করবেন আরশাদ ওয়ারসির বিপরীতে। দু’দিন আগেই জমকালো আয়োজনে এ ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সারা ছবিটিতে নিজের শতভাগ দিয়ে কাজ করার কথা জানান। সারা ও আরশাদের বাইরেও ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিগ বি অমিতাভ বচ্চন। ‘ফ্রড সাইয়া’ ছবির গল্প গড়ে উঠেছে ভালবাসা ও প্রতারণাকে কেন্দ্র করে। ভালবাসতে গিয়ে এক প্রতারকের পাল্লায় পড়তে দেখা যাবে সারা লরেনকে। এরপরই সেই প্রতারক প্রেমিককে অন্ধকার জগৎ থেকে বের করার জন্য প্রাণপণ চেষ্টা করে যান তিনি। অ্যাকশন, রোমান্স, থ্রিলার সবকিছুই থাকছে এ ছবিতে। এতে আগের চেয়েও বেশি সেক্সসিম্বল ইমেজে ক্যামেরাবন্দি হবেন সারা লরেন। এখন পর্যন্ত সর্বাধিক খোলামেলারূপেও তাকে দেখা যাবে এ ছবিটিতে। সুইমস্যুট, বিকিনিসহ পুরো ছবিতেই ছোট পোশাকে আবেদনময়ী সারাকে আবিষ্কার করতে পারবেন দর্শক। বিষয়টি খোদ জানিয়েছেন এ অভিনেত্রী। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর